সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে।
আর্থিক গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, স্থগিত করা ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেয়া হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও দেশত্যাগের পর এ ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী এবং তাদের মেয়ের অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দেয় বিএফআইইউ। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। আজ এ আদেশ দেয়া হয়।
ঢাকা,সোমবার ১২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















