সিদ্ধিরগঞ্জ থানা আক্রমণ, লুটপাট, ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ জিনিসপত্র র‍্যাব-১১,কর্তৃক উদ্ধার

গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ দুর্বৃত্তদের দ্বারা সিদ্ধিরগঞ্জ থানা আক্রমণ, লুটপাট, ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারী  জিনিসপত্র র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক উদ্ধার।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
বাংলাদেশে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের ৩৬ দিন ব্যাপি আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যায়। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারী স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যায় দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ করতঃ লুটপাট করে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলা বারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুট করে নিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকোস গোয়েন্দা টীম থানা হতে লুট হওয়া সরকারী সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি চায়না রাইফেল (বাট ভাঙ্গা), ০১টি সিজেট পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড সিজেট পিস্তলের গুলি, ০১টি গ্যাস গান, ০৫টি গ্যাস সেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, ০১টি এক নলাবন্দুক, ০১টি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, ০৪টি সাউন্ড গ্রেনেড, ০৩ টি হ্যান্ডকাপ, ০২টি মটর সাইকেল, ০১ টি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারী জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়।
ঢাকা,শনিবার ১০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জ থানা আক্রমণ, লুটপাট, ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ জিনিসপত্র র‍্যাব-১১,কর্তৃক উদ্ধার

গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ দুর্বৃত্তদের দ্বারা সিদ্ধিরগঞ্জ থানা আক্রমণ, লুটপাট, ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারী  জিনিসপত্র র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক উদ্ধার।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে।
বাংলাদেশে সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীদের ৩৬ দিন ব্যাপি আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলন এক সময়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যায়। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারীরা গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারী স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যায় দুর্বৃত্তরা সিদ্ধিরগঞ্জ থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নিসংযোগ করতঃ লুটপাট করে। লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলা বারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুট করে নিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব ১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকোস গোয়েন্দা টীম থানা হতে লুট হওয়া সরকারী সম্পদ উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি চায়না রাইফেল (বাট ভাঙ্গা), ০১টি সিজেট পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড সিজেট পিস্তলের গুলি, ০১টি গ্যাস গান, ০৫টি গ্যাস সেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, ০১টি এক নলাবন্দুক, ০১টি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, ০৪টি সাউন্ড গ্রেনেড, ০৩ টি হ্যান্ডকাপ, ০২টি মটর সাইকেল, ০১ টি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারী জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়।
ঢাকা,শনিবার ১০ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock