নরসিংদীর বিভিন্ন থানায় পুলিশের দায়িত্ব পালন করছে আনসার ভিডিপির কর্মকর্তারা, মাধবদী থানায় জেলা কমান্ড্যেন্টের প্রেস ব্রিফিং

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন, সকলে আইন মেনে চলুন থানায় এসে অভিযোগ করুন এ প্রতিপাদ্যে ৮আগষ্ট বৃহস্পতিবার মাধবদী থানায় প্রেস ব্রিফিং করেছেন নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদুল ইসলাম। ব্রিফিং এ জেলা কমান্ড্যান্ট বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন থানা পুলিশ কর্মবিরতি ঘোষনার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার হেড কোয়াটারের দিকনির্দেশনার আলোকে নরসিংদী জেলার বিভিন্ন থানায় ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। নরসিংদী জেলার ২৪টি পয়েন্টে ১২৬জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছি। এছাড়াও মাধবদী থানা, নরসিংদী সদর মডেল থানা, মনোহরদী থানা ও শিবপুর থানাতে ১০জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষা ও থানায় জব্দকৃত মালামাল রক্ষায় কাজ করছে। সেই সাথে কেউ যাতে থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য কাজ করছে। তারা থানায় আগত ব্যাক্তিদের অভিযোগ শুনচ্ছে ও আইনী পরামর্শ দিচ্ছে। নরসিংদী এলাকার কোথাও চুরি, ছিনতাই, লুটতরাজ হলে থানায় এসে আনসার সদস্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আমরা সেগুলো জেলা ম্যাজিষ্ট্যাট ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে কাজ করছি। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসক কার্যালয়, জেলা জজ কোর্ট, সদর হাসপাতাল ও জেলা হাসপাতালেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন নরসিংদী সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাত হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান রাজু, সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বৃহস্পতিবার ০৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর বিভিন্ন থানায় পুলিশের দায়িত্ব পালন করছে আনসার ভিডিপির কর্মকর্তারা, মাধবদী থানায় জেলা কমান্ড্যেন্টের প্রেস ব্রিফিং

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করুন, সকলে আইন মেনে চলুন থানায় এসে অভিযোগ করুন এ প্রতিপাদ্যে ৮আগষ্ট বৃহস্পতিবার মাধবদী থানায় প্রেস ব্রিফিং করেছেন নরসিংদী জেলা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নরসিংদী জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদুল ইসলাম। ব্রিফিং এ জেলা কমান্ড্যান্ট বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর বিভিন্ন থানা পুলিশ কর্মবিরতি ঘোষনার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও মহামান্য রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার হেড কোয়াটারের দিকনির্দেশনার আলোকে নরসিংদী জেলার বিভিন্ন থানায় ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে। নরসিংদী জেলার ২৪টি পয়েন্টে ১২৬জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করেছি। এছাড়াও মাধবদী থানা, নরসিংদী সদর মডেল থানা, মনোহরদী থানা ও শিবপুর থানাতে ১০জন করে আনসার সদস্য মোতায়েন রয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষা ও থানায় জব্দকৃত মালামাল রক্ষায় কাজ করছে। সেই সাথে কেউ যাতে থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করতে না পারে সেজন্য কাজ করছে। তারা থানায় আগত ব্যাক্তিদের অভিযোগ শুনচ্ছে ও আইনী পরামর্শ দিচ্ছে। নরসিংদী এলাকার কোথাও চুরি, ছিনতাই, লুটতরাজ হলে থানায় এসে আনসার সদস্যদের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে আমরা সেগুলো জেলা ম্যাজিষ্ট্যাট ও সেনাবাহিনীর সহযোগিতায় ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে কাজ করছি। নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা জেলা প্রশাসক কার্যালয়, জেলা জজ কোর্ট, সদর হাসপাতাল ও জেলা হাসপাতালেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন নরসিংদী সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ সাজ্জাত হোসেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, পলাশ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান রাজু, সদর উপজেলা প্রশিক্ষক সঞ্জয় দাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,বৃহস্পতিবার ০৮ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock