দীর্ঘ সময় পর বিএনপির বাধাহীন সমাবেশে নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হচ্ছেন। এরই মধ্যে দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশে অংশগ্রহণ করেছেন।বুধবার (৭ আগস্ট) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী আসছেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন এবং বিজয় উল্লাস করে। আর আজ কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। কোনো ধরনের অনুমতি ছাড়াই তারা নয়াপল্টনে জড়ো হয়েছেন।
ঢাকা,বুধবার ০৭ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















