গণঅভ্যুত্থানের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ ও যানবাহনের চলাচল দেখা যায়। তবে সকালে গণপরিবহনের দেখা মেলেনি।রাজধানীর বিভিন্ন সড়কে আধিক্য ছিল রিকশা-সিএনজি আর ব্যক্তিগত বাহনের। অনেকে গাড়ি না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছান। তবে সোমবার শেখ হাসিনার পদত্যাগ আর সহিংসতার ঘটনার ছাপ স্পষ্ট রাজধানীর নানাস্থানে। এ কারণে সড়কে বের হওয়া নাগরিকদের মধ্যে আতঙ্কের ছাপ দেখা যায়।
ঢাকা,মঙ্গলবার ০৬ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















