রাজধানীর পাড়া-মহল্লা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সাধারণ মানুষ বিজয় উল্লাস করে শাহাবাগের দিকে যাচ্ছেন৷
সোমবার (০৫ আগস্ট) দুপুরে রাজধানীর বাড্ডাসহ ভিবিন্ন এলাকায় বিজয় উল্লাস করতে দেখা গেছে।এরআগে সোমবার বিকেল ৩টার কিছুক্ষণ পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে গণভবনে প্রবেশ করেন। এ সময় ভেতরে তাদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়।
এর আগে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।
ঢাকা,সোমবার ০৫ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















