রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর এমন চিত্র দেখা যায়।
এদিন সরেজমিনে দেখা যায়, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে মিরপুর-১০ নম্বরে অবস্থান করছেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ঢাকা,রোববার ০৪ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















