ভোলার চরফ্যাশনে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৩ জেলে নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এসময় অন্য ট্রলারের সহায়তায় পাঁচজনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আটজন জেলে।
শুক্রবার (২ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের শিবচর পয়েন্টে রুবেল মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।কোস্টগার্ড জানায়, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আটজন জেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। এছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও নিজস্বভাবে নিখোঁজ জেলেদের খুঁজতে বের হয়েছেন।
ভোলা,শনিবার ০৩ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















