কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলায় গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
শুক্রবার (২ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনেও দেশের বিভিন্ন আদালত থেকে এই পরীক্ষার্থীরা জামিন পেয়েছেন।এদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৬ জন ও রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম পৃথক আদেশে ৩৭ জনের জামিন দেন। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেন। ডিএমপির প্রসিকিউশন শাখার উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে জামিন শুনানির কথা জানানো হয়।
ঢাকা,শুক্রবার ০২ আগষ্ট এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















