কোটা সংস্কার আন্দোলন ঘিরে হামলা-ভাঙচুর ও হতাহতের ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় এ পর্যন্ত ২৪৩ টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২ হাজার ৮২২ জনকে।
সোমবার (২৯ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য জানিয়েছেন। সেখানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪টি নতুন মামলা করা হয়েছে। এ সময়ে গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেফতার শুরু হয় ১৯ জুলাই। সহিংসতার প্রেক্ষিতে ২৪ ঘণ্টা সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলায় শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্কিত হয়ে শিক্ষার্থী ও বিরোধী নেতাকর্মীদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা আত্মগোপনে।
ঢাকা,সোমবার ২৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















