নারীদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা

আজ ডাম্বুলায় আসরের ফাইনালে ৮ উইকেটের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য ২ উইকেট হারিয়ে ও ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা। এটি নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম শিরোপা, তাও আবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে অষ্টম শিরোপা জেতার স্বপ্নভঙ্গ হলো ভারতের।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই ওপেনার বিষ্মী গুণারত্নে ফেরেন রান আউট হয়ে। দলের সংগ্রহ তখন মাত্র ৭। তবে এরপর দারুণভাবে হাল ধরেন চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমা। দুজন মিলে দলকে নিয়ে ৯৪ রান পর্যন্ত। দুর্দান্ত ফর্মে থাকা চামারি আজকেও ম্যাচ জেতানোর পথেই ছিলেন। ৩৩ বলে হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। তিনি যতক্ষণ ছিলেন শ্রীলঙ্কা সহজ জয়ের পথেই হাঁটছিল।

১২তম ওভারে ভাঙে তাদের জুটি। ওভারের দ্বিতীয় বলে চার হাঁকিয়ে আসরে নিজের ৩০০তম রানের দেখা পান চামারি। কিন্তু শেষ বলে ভারতীয় স্পিনার শর্মার বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। ৪৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন তিনি। তার বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন সামারাবিক্রমা। ১৪তম ওভারে তার এক চার ও ২ ছক্কায় আসে ১৪ রান।

শেষ ৩৬ বলে ৫৩ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ১৫তম ওভারে ১০ রান তুলে চাপ কিছুটা কমান দুই ব্যাটার। ১৬তম ওভারে মিড অফে সামাবিক্রমার সহজ ক্যাচ ফেলে দেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। মূলত সেখানেই ম্যাচ ফসকে যায় ভারতের হাত থেকে। সুযোগ কাজে লাগিয়ে ১৭তম ওভারে ফিফটি পূর্ণ করেন সামারাবিক্রমা।

শেষ ১৮ বলে ২৫ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। সামারাবিক্রমা ও কাভিশা দিলহারির ব্যাট থেকে ১৮তম ওভারে আসে ১৭ রান। তাতে ম্যাচ পুরোপুরি ভারতের হাতছাড়া হয়ে যায়। পরের ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন দিলহারি। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। ভারতের ইনিংসে কয়েকটি ক্যাচ ফেলেছিলেন তিনি। পরে ব্যাট হাতে যা পুষিয়ে দিলেন এই ব্যাটার। সেই সঙ্গে নিজের দলকে পৌঁছে দিলেন জয়ের বন্দরেও।

ম্যাচ শেষ করার পথে ১৬ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন দিলহারি। আর সামারাবিক্রমা মাঠ ছাড়েন ৫১ বলে অপরাজিত ৬৯ রান করে। ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। আর পুরো আসরে ৩০৪ রান ও ৩ উইকেট নেওয়া চামিরা আতাপাত্তু নির্বাচিত হয়েছে টুর্নামেন্ট সেরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল রান তুলেছে ভালো গতিতেই। ওপেনার শেফালি ভার্মা ১৯ বলে ১৬ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬০ রান। ১০ চারে সাজানো ইনিংসটি। তিনে নামা উমা ছেত্রী (৯) ও চারে নামা হারমনপ্রীত (১১) ব্যর্থ হলেও শেষদিকে রদ্রিগেজ (২৯) ও রিচা ঘোষ (১৪ বলে ৩০ রান) মিলে ভারতকে লড়াই করার পুঁজি এনে দেন। কিন্তু মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়ার কারণে শেষ পর্যন্ত হারতে হয় তাদের।
ক্রীড়া ডেস্ক,রোববার ২৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা

আজ ডাম্বুলায় আসরের ফাইনালে ৮ উইকেটের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই লক্ষ্য ২ উইকেট হারিয়ে ও ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা। এটি নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম শিরোপা, তাও আবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। অন্যদিকে অষ্টম শিরোপা জেতার স্বপ্নভঙ্গ হলো ভারতের।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই ওপেনার বিষ্মী গুণারত্নে ফেরেন রান আউট হয়ে। দলের সংগ্রহ তখন মাত্র ৭। তবে এরপর দারুণভাবে হাল ধরেন চামারি আতাপাত্তু ও হার্শিথা সামারাবিক্রমা। দুজন মিলে দলকে নিয়ে ৯৪ রান পর্যন্ত। দুর্দান্ত ফর্মে থাকা চামারি আজকেও ম্যাচ জেতানোর পথেই ছিলেন। ৩৩ বলে হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। তিনি যতক্ষণ ছিলেন শ্রীলঙ্কা সহজ জয়ের পথেই হাঁটছিল।

১২তম ওভারে ভাঙে তাদের জুটি। ওভারের দ্বিতীয় বলে চার হাঁকিয়ে আসরে নিজের ৩০০তম রানের দেখা পান চামারি। কিন্তু শেষ বলে ভারতীয় স্পিনার শর্মার বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি। ৪৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রান করেন তিনি। তার বিদায়ের পর দায়িত্ব কাঁধে তুলে নেন সামারাবিক্রমা। ১৪তম ওভারে তার এক চার ও ২ ছক্কায় আসে ১৪ রান।

শেষ ৩৬ বলে ৫৩ রান দরকার ছিল শ্রীলঙ্কার। ১৫তম ওভারে ১০ রান তুলে চাপ কিছুটা কমান দুই ব্যাটার। ১৬তম ওভারে মিড অফে সামাবিক্রমার সহজ ক্যাচ ফেলে দেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। মূলত সেখানেই ম্যাচ ফসকে যায় ভারতের হাত থেকে। সুযোগ কাজে লাগিয়ে ১৭তম ওভারে ফিফটি পূর্ণ করেন সামারাবিক্রমা।

শেষ ১৮ বলে ২৫ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। সামারাবিক্রমা ও কাভিশা দিলহারির ব্যাট থেকে ১৮তম ওভারে আসে ১৭ রান। তাতে ম্যাচ পুরোপুরি ভারতের হাতছাড়া হয়ে যায়। পরের ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন দিলহারি। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। ভারতের ইনিংসে কয়েকটি ক্যাচ ফেলেছিলেন তিনি। পরে ব্যাট হাতে যা পুষিয়ে দিলেন এই ব্যাটার। সেই সঙ্গে নিজের দলকে পৌঁছে দিলেন জয়ের বন্দরেও।

ম্যাচ শেষ করার পথে ১৬ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন দিলহারি। আর সামারাবিক্রমা মাঠ ছাড়েন ৫১ বলে অপরাজিত ৬৯ রান করে। ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। আর পুরো আসরে ৩০৪ রান ও ৩ উইকেট নেওয়া চামিরা আতাপাত্তু নির্বাচিত হয়েছে টুর্নামেন্ট সেরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল রান তুলেছে ভালো গতিতেই। ওপেনার শেফালি ভার্মা ১৯ বলে ১৬ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬০ রান। ১০ চারে সাজানো ইনিংসটি। তিনে নামা উমা ছেত্রী (৯) ও চারে নামা হারমনপ্রীত (১১) ব্যর্থ হলেও শেষদিকে রদ্রিগেজ (২৯) ও রিচা ঘোষ (১৪ বলে ৩০ রান) মিলে ভারতকে লড়াই করার পুঁজি এনে দেন। কিন্তু মিস ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়ার কারণে শেষ পর্যন্ত হারতে হয় তাদের।
ক্রীড়া ডেস্ক,রোববার ২৮ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO