আন্দোলন চলাকালে বিটিভিসহ বিভিন্ন স্থাপনায় যারা নাশকতা চালিয়েছে তাদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিটিভিসহ বিভিন্ন স্থাপনায় যারা নাশকতা চালিয়েছে এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনও আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ক্ষতিগ্রস্ত রামপুরার বিটিভি ভবন পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, যারা এমন হামলার সেঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে, দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না।শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি, তা বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি। তারা নিজেরাই নিজেদের ‘রাজাকার’ বলে স্নোগান দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিটিভির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও, আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঢাকা,শুক্রবার ২৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন চলাকালে বিটিভিসহ বিভিন্ন স্থাপনায় যারা নাশকতা চালিয়েছে তাদের ধরতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিটিভিসহ বিভিন্ন স্থাপনায় যারা নাশকতা চালিয়েছে এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারী এখনও আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ক্ষতিগ্রস্ত রামপুরার বিটিভি ভবন পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, যারা এমন হামলার সেঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে, দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না।শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি, তা বিকৃত করা হয়েছে। শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি। তারা নিজেরাই নিজেদের ‘রাজাকার’ বলে স্নোগান দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিটিভির মহাপরিচালক (ডিজি) ড. জাহাঙ্গীর আলম বলেছেন, দুর্বৃত্তরা বিটিভির কেন্দ্রে আগুন দিয়েছে, ক্যামেরাসহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে। অনেক যন্ত্রপাতি লুটপাটও করেছে। আমাদের ১৭টি গাড়ি পুড়িয়েছে, ৯টি গাড়ি ভাঙচুর করেছে, দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে। এছাড়াও, আগুনে বিল্ডিংয়ের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঢাকা,শুক্রবার ২৬ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock