নবীনগর-চন্দ্রা, ঢাকা-বরিশাল,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,অবরোধ করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনে হামলা এবং সারা দেশে ৬ জন নিহতের ঘটনায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় শ্রমিক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে শিক্ষার্থীরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেডের সামনে অবরোধ করে বিক্ষোভ জানান। পরে বাইপাইল এলাকায় শ্রমিক লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে বাইপাইল মোড় দখলে নেন। প্রায় দেড় ঘণ্টা ধরে সড়টিতে যান চলাচল বন্ধ রয়েছে।

আশুলিয়ার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছেন।
এদিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় বরিশাল নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
এতে মহাসড়কের দুইপাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন তারা।
এর আগে সকাল ১১টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নানা স্লোগান দেন। পরে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, কাঁচপুরে ওমর আলী স্কুলের সামনে ঢাকাগামী সড়কে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
আশুলিয়া,বুধবার ১৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর-চন্দ্রা, ঢাকা-বরিশাল,ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,অবরোধ করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনে হামলা এবং সারা দেশে ৬ জন নিহতের ঘটনায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় শ্রমিক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে শিক্ষার্থীরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেডের সামনে অবরোধ করে বিক্ষোভ জানান। পরে বাইপাইল এলাকায় শ্রমিক লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে বাইপাইল মোড় দখলে নেন। প্রায় দেড় ঘণ্টা ধরে সড়টিতে যান চলাচল বন্ধ রয়েছে।

আশুলিয়ার সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছেন।
এদিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় বরিশাল নগরের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
এতে মহাসড়কের দুইপাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন তারা।
এর আগে সকাল ১১টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নানা স্লোগান দেন। পরে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, কাঁচপুরে ওমর আলী স্কুলের সামনে ঢাকাগামী সড়কে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।
আশুলিয়া,বুধবার ১৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock