জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন শুরু

জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদের পানি ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলার মাঝখান দিয়ে ভয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় সকল এলাকায় বাধ ভেঙ্গে গ্রামের অধিকাংশ এলাকায় পানি ডুকে পড়েছে। ফলে কৃষকদের অনেক সবজী ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, জামালপুর সদর উপজেলার টেবিরচর, কাজিয়ারচর,চর যথাপুর, লক্ষীরচর, রায়েরচর, নান্দিনা, নরুন্দি, সহ এই সমস্ত চর এলাকা শত শত একর জমি ব্রহ্মপুত্র নদেগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানাযায়, জামালপুর সদর উপজেলা, কাঁচ বালির জন্য বাংলাদেশ বিখ্যাত সেই সুবাধে জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে শুরু করে নরুন্দি পর্যন্ত বালি উত্তোলন করে নদীর মাঝখানে বালির পাহাড় বানিয়ে রেখেছে। ফলে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিতে বাধাগ্রস্ত হওয়ায় এ সকল এলাকা ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চর যথার্থপুর থেকে নান্দিনা পর্যন্ত কয়েকটি গ্রাম হুমকীর মূখে পড়েছে। এ সকল এলাকার গ্রামের লোকজন প্রতিদিন বাড়ী সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এ সব এলকায় শিক্ষাপ্রতিষ্ঠান, সাধারন মানুষের ঘরবাড়ী, গরু ছাগলের খামার, ফসলি জমি, গাছের বাগান রয়েছে। এ গুলো হুমকীর মূখে রয়েছে। সদর উপজেলার লাক্ষাধিক মানুষ ক্ষতির সম্মুখিন। এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দেয়ায় আমরা ভাঙ্গন রোধে ব্যবস্থা নিচ্ছি। এমন কি ভাঙ্গন রোধে বালিভর্তি জিও ব্যাগ ডম্পিং করা হবে। আশা করছি ভাঙ্গন থেমে যাবে। রায়ের চর ও লক্ষীরচর এলাকার বাসিন্দা ফারুক আহম্মেদ(৫০)
জানান এবারের ভাঙ্গন যে ভাবে শুরু হয়েছে তাতে গ্রামের পর গ্রাম বিলীন হওয়ার পথে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে সাধারন মানুষের দুঃখ দুর্দশার কথা শোন যায়। এলাকা বাসী জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জোর দাবি তুলেছেন।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,সোমবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন শুরু

জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্রহ্মপুত্র নদের পানি ব্যপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলার মাঝখান দিয়ে ভয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় সকল এলাকায় বাধ ভেঙ্গে গ্রামের অধিকাংশ এলাকায় পানি ডুকে পড়েছে। ফলে কৃষকদের অনেক সবজী ক্ষেত নষ্ট হয়ে গেছে। দেওয়ানগঞ্জ, ইসলামপুর, জামালপুর সদর উপজেলার টেবিরচর, কাজিয়ারচর,চর যথাপুর, লক্ষীরচর, রায়েরচর, নান্দিনা, নরুন্দি, সহ এই সমস্ত চর এলাকা শত শত একর জমি ব্রহ্মপুত্র নদেগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানাযায়, জামালপুর সদর উপজেলা, কাঁচ বালির জন্য বাংলাদেশ বিখ্যাত সেই সুবাধে জামালপুর সদর উপজেলার ছনকান্দা থেকে শুরু করে নরুন্দি পর্যন্ত বালি উত্তোলন করে নদীর মাঝখানে বালির পাহাড় বানিয়ে রেখেছে। ফলে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিতে বাধাগ্রস্ত হওয়ায় এ সকল এলাকা ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চর যথার্থপুর থেকে নান্দিনা পর্যন্ত কয়েকটি গ্রাম হুমকীর মূখে পড়েছে। এ সকল এলাকার গ্রামের লোকজন প্রতিদিন বাড়ী সরিয়ে নিতে বাধ্য হচ্ছে। এ সব এলকায় শিক্ষাপ্রতিষ্ঠান, সাধারন মানুষের ঘরবাড়ী, গরু ছাগলের খামার, ফসলি জমি, গাছের বাগান রয়েছে। এ গুলো হুমকীর মূখে রয়েছে। সদর উপজেলার লাক্ষাধিক মানুষ ক্ষতির সম্মুখিন। এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রফিকুল ইসলাম কে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদক কে বলেন বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন দেখা দেয়ায় আমরা ভাঙ্গন রোধে ব্যবস্থা নিচ্ছি। এমন কি ভাঙ্গন রোধে বালিভর্তি জিও ব্যাগ ডম্পিং করা হবে। আশা করছি ভাঙ্গন থেমে যাবে। রায়ের চর ও লক্ষীরচর এলাকার বাসিন্দা ফারুক আহম্মেদ(৫০)
জানান এবারের ভাঙ্গন যে ভাবে শুরু হয়েছে তাতে গ্রামের পর গ্রাম বিলীন হওয়ার পথে।
ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে সাধারন মানুষের দুঃখ দুর্দশার কথা শোন যায়। এলাকা বাসী জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জোর দাবি তুলেছেন।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,সোমবার ১৫ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock