বগুড়ার বনানী লিচুতলা এলাকায় বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত

বগুড়ার শাজাহানপুরে রংপুর মহাসড়কের বনানী লিচুতলা এলাকায় বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয়, তার ফুপাতো বোন জেসমিন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন ও শামীম হোসেন।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ওসি আব্বাস আলী জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় আহম্মেদ ও ও তার ফুপাতো বোন জেসমিনের মৃত্যু হয়। হৃদয় রংপুরে কোম্পানির মালামাল নামিয়ে কাভার্ডভ্যানে বোন ও ভাগ্নিকে নিয়ে ঢাকায় ফিরছিলেন।

ওসি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও জামাল নামে আরও দুই বাসযাত্রী মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
বগুড়া,মঙ্গলবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার বনানী লিচুতলা এলাকায় বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত

বগুড়ার শাজাহানপুরে রংপুর মহাসড়কের বনানী লিচুতলা এলাকায় বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক বরিশালের হিজলা গ্রামের হৃদয়, তার ফুপাতো বোন জেসমিন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন ও শামীম হোসেন।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ওসি আব্বাস আলী জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় আহম্মেদ ও ও তার ফুপাতো বোন জেসমিনের মৃত্যু হয়। হৃদয় রংপুরে কোম্পানির মালামাল নামিয়ে কাভার্ডভ্যানে বোন ও ভাগ্নিকে নিয়ে ঢাকায় ফিরছিলেন।

ওসি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শামীম ও জামাল নামে আরও দুই বাসযাত্রী মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
বগুড়া,মঙ্গলবার ০৯ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO