মাদারীপুরে দুধখালী গ্রামে এক বিক্রয়কর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

মাদারীপুরের সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে দিন-দুপুরে আল-আমীন (২৩) নামে এক বিক্রয়কর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।রোববার (৭ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে একটি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী আল-আমীন ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে শহরের রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারে আসছিলেন। তাদের সঙ্গে ছিল ১৮ লাখ টাকা। পথে দক্ষিণ দুধখালীর রাস্তায় এলে পেছন থেকে দুটি মোটরসাইকেল তাদের গতিপথ রোধ করে থামিয়ে দেয়।

এসময় আল-আমীন মোবাইল ফোন বের করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আর হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। দুর্বৃত্তরা এসময় আল-আমীনের কাছে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল-আমীনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে প্রতিষ্ঠানটির মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনাস্থলে আসেন।

এদিকে দিন-দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক স্থানীয়রা।

প্রতিষ্ঠানটির মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ দোষীদের বিচারের দাবি জানান। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রতিটি চেকপোস্টে সার্চ করা হচ্ছে। এরই মধ্যে সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদারীপুর,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে দুধখালী গ্রামে এক বিক্রয়কর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

মাদারীপুরের সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে দিন-দুপুরে আল-আমীন (২৩) নামে এক বিক্রয়কর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।রোববার (৭ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে একটি মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী আল-আমীন ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে শহরের রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারে আসছিলেন। তাদের সঙ্গে ছিল ১৮ লাখ টাকা। পথে দক্ষিণ দুধখালীর রাস্তায় এলে পেছন থেকে দুটি মোটরসাইকেল তাদের গতিপথ রোধ করে থামিয়ে দেয়।

এসময় আল-আমীন মোবাইল ফোন বের করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আর হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। দুর্বৃত্তরা এসময় আল-আমীনের কাছে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আল-আমীনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে প্রতিষ্ঠানটির মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনাস্থলে আসেন।

এদিকে দিন-দুপুরে এমন ছিনতাইয়ের ঘটনায় হতবাক স্থানীয়রা।

প্রতিষ্ঠানটির মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ দোষীদের বিচারের দাবি জানান। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রতিটি চেকপোস্টে সার্চ করা হচ্ছে। এরই মধ্যে সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদারীপুর,রোববার ০৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO