দক্ষিণ ফিলিপাইনের একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে চার বছর বয়সী এক শিশুসহ নিহত হয়েছে পাঁচজন। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৩৮ জন। নিহতদের মধ্যে গুদাম কর্মী রয়েছে চারজন। নিহত শিশুটি কারখানাটির এক কর্মচারীর ছেলে। রোববার (৩০ জুন) এ তথ্য দিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। খবর, এএফপি’র।
ঘটনা তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান বলেন, শনিবার বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি সাইটে এই বিস্ফোরণ ঘটে। এতে মাটিতে ৬৬ ফুট বড় গর্ত সৃষ্টি হয়েছে। ধসে গেছে আশপাশের ভবন ও বাড়ি। তাছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ৩০ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















