স্মার্ট নড়িয়া-সখিপুর-শরীয়তপুরকে গড়তে সকলের সহযোগিতা চাই: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই গত পাঁচ বছরে নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। শরীয়তপুর জেলায় এখন আর নদীভাঙন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ জেলায় পরিণত হয়েছি। পদ্মার দূর্গম চর চরআত্রা, কাঁচিকাটা ও নওপাড়ায় সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোহ স্থাপন করেছি। এখন রিভার ক্রোসিং টাওয়ারের মাধ্যমেও বিদ্যুৎ পৌছানোর ব্যবস্থা করেছি। সেন্টমার্টিনের আদলে সাজানো হচ্ছে দূর্গম চরের ওই ইউনিয়নগুলোকে। শরীয়তপুরের ফোরলেন সড়কের কাজও দ্রুত এগিয়ে চলছে।

আজ(মঙ্গলবার) সন্ধ্যায় জাতীয় সংসদে উপমন্ত্রীর কার্যালয়ে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। শরীয়তপুরের কৃষিপন্য এখন ইউরোপে রপ্তানি হচ্ছে। নড়িয়া-সখিপুরে ৮২ টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে। নন এমপিও ভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে যা যা করনীয় তাই করা হচ্ছে। নড়িয়ায় একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অনুমোদন পেয়েছে। নড়িয়া-সখিপুরের অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ সরাসরি কোনো না কোনো সরকারি সুবিধা ভোগ করে থাকেন। নড়িয়ায় উড়াল সেতু ও ৫০ শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ এগিয়ে চলছে। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙন কবলিত নড়িয়ার পদ্মারপাড় “জয়বাংলা এভিনিউ” নিয়ে এখন পর্যটন কেন্দ্রে রুপ নিয়েছে।

উপমন্ত্রী বলেন, নড়িয়া এখন হানাহানি মারামারি মুক্ত এক শান্তির জনপদে রুপ লাভ করেছে। মেঘনা সেতুর ফিজিবিলিটি টেষ্ট শেষে এখন ডিজাইনে আছে। নড়িয়া-সখিপুর এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। আর আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো, ইনশাআল্লাহ। এছাড়াও নড়িয়া-সখিপুরের অনেক মানুষ প্রবাসে রয়েছে। তারা আমাদের সম্পদ। তাদের বিষয় চিন্তা করেও প্রবাসী বান্ধব কিছু করারও চিন্তাভাবনাও আমরা করছি। আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরকে স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো। এজন্য সবার সহযোগিতা চাই।

ঢাকাস্থ নড়িয়া পেশাজীবী পরিষদের সভাপতি, অতিরিক্ত সচিব শামসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নড়িয়া পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফারুক হোসেন শেখ, ইঞ্জি. মো. ফজলুল হক, এম. এম হাবিবুর রহমান, ডা. মো. নুর-ই-হেলালী, অধ্যাপক ওয়াজেদ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মনির হোসেন আবু রায়হান, সাংগঠিনক সম্পাদক নাসির উদ্দিন বাদল, আবুল খায়ের হিরো, সখিপুরের সভাপতি এসএম নাজির উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো কামাল ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মালত। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, সদস্য আসাদুজ্জামান আজম, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ।
ঢাকা,মঙ্গলবার ০৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট নড়িয়া-সখিপুর-শরীয়তপুরকে গড়তে সকলের সহযোগিতা চাই: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই গত পাঁচ বছরে নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। শরীয়তপুর জেলায় এখন আর নদীভাঙন নেই। আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ জেলায় পরিণত হয়েছি। পদ্মার দূর্গম চর চরআত্রা, কাঁচিকাটা ও নওপাড়ায় সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে বিদ্যুৎ সংযোহ স্থাপন করেছি। এখন রিভার ক্রোসিং টাওয়ারের মাধ্যমেও বিদ্যুৎ পৌছানোর ব্যবস্থা করেছি। সেন্টমার্টিনের আদলে সাজানো হচ্ছে দূর্গম চরের ওই ইউনিয়নগুলোকে। শরীয়তপুরের ফোরলেন সড়কের কাজও দ্রুত এগিয়ে চলছে।

আজ(মঙ্গলবার) সন্ধ্যায় জাতীয় সংসদে উপমন্ত্রীর কার্যালয়ে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। শরীয়তপুরের কৃষিপন্য এখন ইউরোপে রপ্তানি হচ্ছে। নড়িয়া-সখিপুরে ৮২ টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে। নন এমপিও ভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্ত হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে যা যা করনীয় তাই করা হচ্ছে। নড়িয়ায় একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অনুমোদন পেয়েছে। নড়িয়া-সখিপুরের অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ সরাসরি কোনো না কোনো সরকারি সুবিধা ভোগ করে থাকেন। নড়িয়ায় উড়াল সেতু ও ৫০ শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ এগিয়ে চলছে। অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। নদী ভাঙন কবলিত নড়িয়ার পদ্মারপাড় “জয়বাংলা এভিনিউ” নিয়ে এখন পর্যটন কেন্দ্রে রুপ নিয়েছে।

উপমন্ত্রী বলেন, নড়িয়া এখন হানাহানি মারামারি মুক্ত এক শান্তির জনপদে রুপ লাভ করেছে। মেঘনা সেতুর ফিজিবিলিটি টেষ্ট শেষে এখন ডিজাইনে আছে। নড়িয়া-সখিপুর এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। আর আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো, ইনশাআল্লাহ। এছাড়াও নড়িয়া-সখিপুরের অনেক মানুষ প্রবাসে রয়েছে। তারা আমাদের সম্পদ। তাদের বিষয় চিন্তা করেও প্রবাসী বান্ধব কিছু করারও চিন্তাভাবনাও আমরা করছি। আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরকে স্মার্ট এলাকা হিসেবে গড়ে তুলবো। এজন্য সবার সহযোগিতা চাই।

ঢাকাস্থ নড়িয়া পেশাজীবী পরিষদের সভাপতি, অতিরিক্ত সচিব শামসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নড়িয়া পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফারুক হোসেন শেখ, ইঞ্জি. মো. ফজলুল হক, এম. এম হাবিবুর রহমান, ডা. মো. নুর-ই-হেলালী, অধ্যাপক ওয়াজেদ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মনির হোসেন আবু রায়হান, সাংগঠিনক সম্পাদক নাসির উদ্দিন বাদল, আবুল খায়ের হিরো, সখিপুরের সভাপতি এসএম নাজির উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো কামাল ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মালত। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, সদস্য আসাদুজ্জামান আজম, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমূখ।
ঢাকা,মঙ্গলবার ০৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock