ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনা। শনিবার (২২ জুন) স্থানীয় সময় ১০টার দিকে দিল্লির রাজঘাটে অবস্থিত সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
ভারতের এ মহান নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিনি সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন।পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে, এদিন সকাল ৯টার দিকে দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। এ সময় তাকে সংবর্ধনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেয়া হয় গার্ড অব অনারও। আনুষ্ঠানিকতা শেষে সেখানে উপস্থিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
ঢাকা,শনিবার ২২ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















