ঈদের তৃতীয় দিন: কুয়াকাটায় বৃষ্টি বিলাসে মেতেছে পর্যটকরা

ঈদুল আজহার ছুটিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঢল নেমেছে পর্যটকদের। বুধবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি উপেক্ষা করে সমুদ্রের ঢেউয়ের সাথে নেচে-গেয়ে আনন্দ উৎসবে মেতে উঠছে শিশুসহ নানা বয়সী আগত পর্যটকরা। কেউ মেতেছেন বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরসাইকেল চড়ে ঘুরে দেখছেন দর্শনীয় স্থান। এছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকতসহ সব স্পটে পর্যটকদের আনাগোনা প্রানচাঞ্চল্যতা ফিরে পেয়েছে। একই সাথে পর্যটকদের আগমনে আবাসিক হোটেল-মোটেল, খাবার ঘর ও শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে বেচা-কেনা। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
পর্যটন সংশ্লিষ্টারা জানান, চলমান তীব্র দাবদাহ ও দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ঈদের তৃতীয় দিনে বুধবার সকাল থেকে হঠাৎ করে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পর্যটন এলাকায়। জিরো পয়েন্ট থেকে শুরু করে সৈকতের পূর্ব ও পশ্চিম দিকের কয়েক কিলোমিটার জুড়ে আগত পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাস ও সমুদ্রস্নানে।
পর্যটক তাবাসসুম তানিয়া জানান, ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বিমোহিত করেছে। বৃষ্টিতে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটা আসলেই অন্যরকম এক অনুভূতি।
পর্যটক মিজানুর রহমান বলেন, সকাল থেকেই আকাশ মেঘলা। একটু পর পর বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ। সমুদ্রের মোহনীয় গর্জন প্রাণ শীতল করেছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, গতকাল এবং ঈদের দিন পর্যটক কম ছিল। কিন্তু ঈদের তৃতীয় দিনে বুধবার সকাল থেকে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। তবে বৃষ্টির করনে আগত আনেক পর্যটক হোলেটের রুম থেকে বের হয়নি। আশা করছি শুক্রবার পর্যন্ত এমন অবস্থা থাকবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মাঠে নৌ পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের তৃতীয় দিন: কুয়াকাটায় বৃষ্টি বিলাসে মেতেছে পর্যটকরা

ঈদুল আজহার ছুটিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঢল নেমেছে পর্যটকদের। বুধবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি উপেক্ষা করে সমুদ্রের ঢেউয়ের সাথে নেচে-গেয়ে আনন্দ উৎসবে মেতে উঠছে শিশুসহ নানা বয়সী আগত পর্যটকরা। কেউ মেতেছেন বন্ধুদের সঙ্গে হইহুল্লোড়ে। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। কেউ ঘোড়া, ওয়াটার বাইক কিংবা মোটরসাইকেল চড়ে ঘুরে দেখছেন দর্শনীয় স্থান। এছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকতসহ সব স্পটে পর্যটকদের আনাগোনা প্রানচাঞ্চল্যতা ফিরে পেয়েছে। একই সাথে পর্যটকদের আগমনে আবাসিক হোটেল-মোটেল, খাবার ঘর ও শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠানে বেড়েছে বেচা-কেনা। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
পর্যটন সংশ্লিষ্টারা জানান, চলমান তীব্র দাবদাহ ও দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারনে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ঈদের তৃতীয় দিনে বুধবার সকাল থেকে হঠাৎ করে বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পর্যটন এলাকায়। জিরো পয়েন্ট থেকে শুরু করে সৈকতের পূর্ব ও পশ্চিম দিকের কয়েক কিলোমিটার জুড়ে আগত পর্যটকরা মেতেছেন আনন্দ উল্লাস ও সমুদ্রস্নানে।
পর্যটক তাবাসসুম তানিয়া জানান, ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের বিমোহিত করেছে। বৃষ্টিতে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটা আসলেই অন্যরকম এক অনুভূতি।
পর্যটক মিজানুর রহমান বলেন, সকাল থেকেই আকাশ মেঘলা। একটু পর পর বৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে দারুণ এক পরিবেশ। সমুদ্রের মোহনীয় গর্জন প্রাণ শীতল করেছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, গতকাল এবং ঈদের দিন পর্যটক কম ছিল। কিন্তু ঈদের তৃতীয় দিনে বুধবার সকাল থেকে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। তবে বৃষ্টির করনে আগত আনেক পর্যটক হোলেটের রুম থেকে বের হয়নি। আশা করছি শুক্রবার পর্যন্ত এমন অবস্থা থাকবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মাঠে নৌ পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন। আশা করছি পর্যটকরা নিরাপদে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ১৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO