বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এসময় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন-বগুড়া সদর উপজেলার নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)।স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঈদের দিন রাত ১টার পর চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে বেশ কিছু গুলি ছোড়ার শব্দ শোনেন স্থানীয় লোকজন। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউক্যালিপটাস বাগান সংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে যে শরিফ ও রোমানের মৃত্যু হয়েছে। আর হোসেন (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ আহত যুবককে হাসপাতালে ভর্তি করে আর দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, কী কারনে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার মোটিভ জানতে রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বগুড়া,মঙ্গলবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে

বগুড়ায় ঈদের রাতে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এসময় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন-বগুড়া সদর উপজেলার নিশিন্দারা চকরপাড়ার দুদু মিয়ার ছেলে শরীফ (১৮) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে রোমান ওরফে রুম্মান (১৭)।স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঈদের দিন রাত ১টার পর চকরপাড়া এলাকার একটি ইউক্যালিপটাস বাগানে বেশ কিছু গুলি ছোড়ার শব্দ শোনেন স্থানীয় লোকজন। শব্দ থেমে গেলে স্থানীয়রা বের হয়ে ইউক্যালিপটাস বাগান সংলগ্ন গলির মধ্যে পাশাপাশি রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে যে শরিফ ও রোমানের মৃত্যু হয়েছে। আর হোসেন (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ আহত যুবককে হাসপাতালে ভর্তি করে আর দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, কী কারনে এই হত্যাকাণ্ড ঘটেছে তার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার মোটিভ জানতে রাত থেকেই পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বগুড়া,মঙ্গলবার ১৮ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO