বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে চরম সংকটে রয়েছে-জিএম কাদের

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে চরম সংকটে রয়েছে ।স্বাধীনতার পরে এমন সংকট কোনো সময় হয়েছে কিনা তার জানা নেই। এই সংকটের পিছনে সরকারকে দায়ী করেন তিনি ‘মিয়ানমার সেন্টমার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে। বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।শনিবার (১৫ জুন) বিকেলে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে জাপা চেয়ারম্যান চার দিনের সফরে রংপুরে এসে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

জিএম কাদের বলেন, মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে এ দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্টমার্টিন যদি দখলে নিয়ে ফেলে, আবার কোনো মহত্ত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না। দেশের সার্বভৌমত্ব রক্ষার করার দায়িত্ব আমাদের। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে, আমি প্রশ্ন করতাম।

বাজেট নিয়ে জিএম কাদের বলেন, সরকার যে বাজেট করেছে তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এ বাজেটে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে।তিনি বলেন, স্বাধীনতার পরে কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা করেছে সরকার। তারা উচ্চাভিলাষী মেগা প্রকল্প করে, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়িয়েছে। আমি বলব, অর্থের বিরাট অপচয় হয়েছে। তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমানে কর ছাড়ের সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, অপরদিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে। কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। তাই এই নীতি কোনো কাজে আসবে না।

গ্যাস প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে। অথচ দেশে গ্যাসের বিশাল মজুত রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ-গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। দেশে বেকারত্ব বাড়ছে।এর আগে, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চার দিনের সফরে আসলে তাকে জেলা ও পুলিশ প্রশাসন গার্ড অব অনার দেয়। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
রংপুর,শনিবার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে চরম সংকটে রয়েছে-জিএম কাদের

বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিকভাবে চরম সংকটে রয়েছে ।স্বাধীনতার পরে এমন সংকট কোনো সময় হয়েছে কিনা তার জানা নেই। এই সংকটের পিছনে সরকারকে দায়ী করেন তিনি ‘মিয়ানমার সেন্টমার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করছে। বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।শনিবার (১৫ জুন) বিকেলে রংপুর সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে জাপা চেয়ারম্যান চার দিনের সফরে রংপুরে এসে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

জিএম কাদের বলেন, মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে এ দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্টমার্টিন যদি দখলে নিয়ে ফেলে, আবার কোনো মহত্ত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না। দেশের সার্বভৌমত্ব রক্ষার করার দায়িত্ব আমাদের। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে, আমি প্রশ্ন করতাম।

বাজেট নিয়ে জিএম কাদের বলেন, সরকার যে বাজেট করেছে তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এ বাজেটে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে।তিনি বলেন, স্বাধীনতার পরে কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা করেছে সরকার। তারা উচ্চাভিলাষী মেগা প্রকল্প করে, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ব্যয় বাড়িয়েছে। আমি বলব, অর্থের বিরাট অপচয় হয়েছে। তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমানে কর ছাড়ের সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, অপরদিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলছে। কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। তাই এই নীতি কোনো কাজে আসবে না।

গ্যাস প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে। অথচ দেশে গ্যাসের বিশাল মজুত রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ-গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। দেশে বেকারত্ব বাড়ছে।এর আগে, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে চার দিনের সফরে আসলে তাকে জেলা ও পুলিশ প্রশাসন গার্ড অব অনার দেয়। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
রংপুর,শনিবার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO