কুয়াকাটায় পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা

কোরবানির ঈদ উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আবাসিক হোটেল-মোটেলগুলোকে সাজানো হচ্ছে বাহারি সাজে।
সৈকতের ছাতা-বেঞ্চে লেগেছে নতুনত্বের ছোঁয়া। ব্যস্ত সময় পার করছেন পর্যটকদের সেবায় নিয়োজিত ১৬টি পেশার ব্যবসায়ী ও কর্মীরা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে লাখো পর্যটকদের আগমন ঘটবে।
তবে এসব পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউবন, শুঁটকিপল্লী, লেম্বুরবন, কুয়াকাটা জাতীয় উদ্যানসহ দর্শনীয় স্পটগুলো পরিপাটি করা হয়েছে। দীর্ঘ ফাঁকা সৈকত পুরো এলাকা ঝকঝক করা হয়েছে। বর্ষার শুরুতে সৈকতে উঁচু ঢেউ ও মনোরম দৃশ্য নজর কাড়বে আগত পর্যটকদের।
ব্যবসায়ীরা জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সর্বোচ্চ সুযোগ- সুবিধা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ হোটেল মোটেল বুকিং না থাকায় কিছুটা হতাশায় ভুগছেন তারা। তবে ঈদের পরবর্তি সময়ে ব্যাপক পর্যটকদের চাপ থাকবে বলে বিশ্বাস হোটেল-মোটেল কতৃপক্ষের।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন’র অর্থ সম্পাদক হোটেল খান প্যালেস’র ব্যবস্থাপনা পরিচালক মো.রাসেল খান বলেন, সব মিলিয়ে ৩০ শতাংশ রুম বুকিং হয়েছে। আশা করছি সব হোটেল গুলোতেই বুকিং বাড়বে এবং ঈদ পরবর্তী সময়ে পর্যটকে মুখরিত থাকবে কুয়াকাটা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, কোরবানির ঈদ উপলক্ষে হোটেল-মোটেলগুলো ধুয়ে মুছে একবারে পরিপাটি করে রেখেছে ব্যবসায়িরা। বর্তমানে সৈকতে তেমন কোন পর্যটক নেই। কিন্তু পর্যটক বরণে পুরো সৈকত এলাকা পরিস্কার পরিছন্ন করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের সেবায় জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা

কোরবানির ঈদ উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক বরণে পুরোপুরি প্রস্তুতি নিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আবাসিক হোটেল-মোটেলগুলোকে সাজানো হচ্ছে বাহারি সাজে।
সৈকতের ছাতা-বেঞ্চে লেগেছে নতুনত্বের ছোঁয়া। ব্যস্ত সময় পার করছেন পর্যটকদের সেবায় নিয়োজিত ১৬টি পেশার ব্যবসায়ী ও কর্মীরা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে লাখো পর্যটকদের আগমন ঘটবে।
তবে এসব পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাউবন, শুঁটকিপল্লী, লেম্বুরবন, কুয়াকাটা জাতীয় উদ্যানসহ দর্শনীয় স্পটগুলো পরিপাটি করা হয়েছে। দীর্ঘ ফাঁকা সৈকত পুরো এলাকা ঝকঝক করা হয়েছে। বর্ষার শুরুতে সৈকতে উঁচু ঢেউ ও মনোরম দৃশ্য নজর কাড়বে আগত পর্যটকদের।
ব্যবসায়ীরা জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সর্বোচ্চ সুযোগ- সুবিধা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ হোটেল মোটেল বুকিং না থাকায় কিছুটা হতাশায় ভুগছেন তারা। তবে ঈদের পরবর্তি সময়ে ব্যাপক পর্যটকদের চাপ থাকবে বলে বিশ্বাস হোটেল-মোটেল কতৃপক্ষের।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন’র অর্থ সম্পাদক হোটেল খান প্যালেস’র ব্যবস্থাপনা পরিচালক মো.রাসেল খান বলেন, সব মিলিয়ে ৩০ শতাংশ রুম বুকিং হয়েছে। আশা করছি সব হোটেল গুলোতেই বুকিং বাড়বে এবং ঈদ পরবর্তী সময়ে পর্যটকে মুখরিত থাকবে কুয়াকাটা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন রাজু বলেন, কোরবানির ঈদ উপলক্ষে হোটেল-মোটেলগুলো ধুয়ে মুছে একবারে পরিপাটি করে রেখেছে ব্যবসায়িরা। বর্তমানে সৈকতে তেমন কোন পর্যটক নেই। কিন্তু পর্যটক বরণে পুরো সৈকত এলাকা পরিস্কার পরিছন্ন করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটকদের সেবায় জল ও স্থলপথে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ১৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO