তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাকে শপথ পাঠ করানো শুরু করেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু।

কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন বিজেপি নেতা মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার পর শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ।মোদীর শপথ অনুষ্ঠানে ভারত ও বিভিন্ন দেশের অন্তত আট হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা তাদের মধ্যে অন্যতম। শনিবার মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবেকে শপথ অনুষ্ঠানে দেখা গেছে।

রোববার সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করেছেন মোদীর মন্ত্রিসভার ৭২ সদস্য। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে কারা কোন পদে দায়িত্ব পালন করবেন তা পরে ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তাকে শপথ পাঠ করানো শুরু করেন দেশটির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু।

কংগ্রেস নেতা জওহরলাল নেহেরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন বিজেপি নেতা মোদি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মোদি শপথ নেয়ার পর শুরু হয় মন্ত্রীদের শপথ গ্রহণ।মোদীর শপথ অনুষ্ঠানে ভারত ও বিভিন্ন দেশের অন্তত আট হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা তাদের মধ্যে অন্যতম। শনিবার মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবেকে শপথ অনুষ্ঠানে দেখা গেছে।

রোববার সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করেছেন মোদীর মন্ত্রিসভার ৭২ সদস্য। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে কারা কোন পদে দায়িত্ব পালন করবেন তা পরে ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock