যশোরে গ্রেপ্তার যুবদলের এক নেতাকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়ার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে তাকে ১০ দিনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
ওই যুবদল নেতাকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়ার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত ২৯ নভেম্বর হাইকোর্টের নজরে আনা হয়। আদালতে প্রতিবেদনটি নজরে আনেন জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।
ঢাকা,সোমবার ০৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















