গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার শতাধিক বাসিন্দা। গাজার মিডিয়া অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে এ শিবিরের বহু ভবন। এদিকে, বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেকেই এলাকা ত্যাগ করেছ আবারও।শনিবার উপত্যকাটিতে বিমান হামলা চালানো হয়। বিশেষ করে মধ্য গাজায় দেইর আল-বালাহ ও নুসেইরাত, দক্ষিণের রাফা শহর এবং উত্তরের গাজা সিটির বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু লোকের প্রাণ গেছে। আহতদের আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে আনা হচ্ছিল, যাদের বেশির ভাগই শিশু ও নারী।

মন্ত্রণালয় জানায়, ডজন ডজন লোক হাসপাতালের মেঝেতে পড়ে আছেন। চিকিৎসকরা তাদের কাছে থাকা মৌলিক চিকিৎসা সামগ্রী ব্যবহার করে তাদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওষুধ ও খাবারের সংকট রয়েছে। জ্বালানির অভাবে হাসপাতালের প্রধান জেনারেটর কাজ করা বন্ধ করে দিয়েছে।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি হামলায় নুসেইরাতসহ মধ্য গাজার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় ২১০ জনের প্রাণহানি ঘটেছে। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, অনেক মরদেহ এবং আহত লোক সড়কে পড়ে আছে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার শতাধিক বাসিন্দা। গাজার মিডিয়া অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে এ শিবিরের বহু ভবন। এদিকে, বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেকেই এলাকা ত্যাগ করেছ আবারও।শনিবার উপত্যকাটিতে বিমান হামলা চালানো হয়। বিশেষ করে মধ্য গাজায় দেইর আল-বালাহ ও নুসেইরাত, দক্ষিণের রাফা শহর এবং উত্তরের গাজা সিটির বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু লোকের প্রাণ গেছে। আহতদের আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালে আনা হচ্ছিল, যাদের বেশির ভাগই শিশু ও নারী।

মন্ত্রণালয় জানায়, ডজন ডজন লোক হাসপাতালের মেঝেতে পড়ে আছেন। চিকিৎসকরা তাদের কাছে থাকা মৌলিক চিকিৎসা সামগ্রী ব্যবহার করে তাদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওষুধ ও খাবারের সংকট রয়েছে। জ্বালানির অভাবে হাসপাতালের প্রধান জেনারেটর কাজ করা বন্ধ করে দিয়েছে।

গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি হামলায় নুসেইরাতসহ মধ্য গাজার অন্যান্য স্থানে ইসরায়েলি হামলায় ২১০ জনের প্রাণহানি ঘটেছে। অবশ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, অনেক মরদেহ এবং আহত লোক সড়কে পড়ে আছে।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ০৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock