বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোণার পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিভিন্ন স্থানে এই আনন্দ মিছিল করা হয়।

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেন। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলে প্রস্তাবিত বাজেটকে গণমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করে কৃষক লীগ। এতে সংগঠনটির সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

বাজেট উত্থাপনের পরপরই মিছিল করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিকেলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

একইভাবে বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মৎসজীবী লীগ।
ঢাকা,বৃহস্পতিবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠন

২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট ঘোণার পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিভিন্ন স্থানে এই আনন্দ মিছিল করা হয়।

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেন। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলে প্রস্তাবিত বাজেটকে গণমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করে কৃষক লীগ। এতে সংগঠনটির সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আনন্দ মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।

বাজেট উত্থাপনের পরপরই মিছিল করেছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বিকেলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

একইভাবে বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মৎসজীবী লীগ।
ঢাকা,বৃহস্পতিবার ০৬ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock