প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভৌগোলিক অবস্থানের কারণে ঝড়-জলোচ্ছ্বাস বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই।আর সেদিকে লক্ষ্য রেখেই, যেকোনো উন্নয়ন পরিকল্পনা নেয়ার সময় পরিবেশ রক্ষার উপর বেশি গুরুত্ব দেয়া হয়।দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (জুন ০৫) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলের কাছে অনুরোধ থাকবে যেখানেই পারেন আপনারা গাছ লাগান। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন। আর বনজ গাছ লাগালে সেটা বড় হলে বিক্রি করে টাকা পাবেন। ভালো টাকা পাওয়া যায় এখন। আর ঔষধি গাছ সেটা ওষুধ তৈরি বা বিভিন্ন কাজে লাগে।

তিনি বলেন, সবাই যদি গাছ লাগায়; শুধু আমাদের বাড়িঘর না, কর্মস্থল, অফিস আদালত, স্কুলকলেজ, মসজিদ-মাদরাসা যেখানেই জায়গা আছে সেখানে গাছ লাগান। আপনারা যদি গাছ লাগান এত গরমে গাছের নিচে গেলে ছায়াটা পাবেন, ছায়াটা কিন্তু বেশ ঠান্ডা, আরামদায়ক।

ছাদ বাগানসহ গাছ লাগানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, নিজের হাতে গাছ লাগানোর তৃপ্তিটাই আলাদা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, সেই সঙ্গে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে; খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশ এবং দেশের মানুষকে সুরক্ষিত করা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা। সুন্দর জীবন, সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে সুন্দর পরিবেশ দরকার।

অতিমাত্রায় কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন এবং মাটির উর্বরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

পরে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পলাশ এবং কদবেল (wood-apple) গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।

শের-ই-বাংলা নগরে ৫ থেকে ১১ জুন পর্যন্ত চলবে পরিবেশ মেলা এবং ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে বৃক্ষমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।এর আগে প্রধানমন্ত্রী বন্য প্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু পুরস্কার ২০২৩ ও ২০২৪; জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৩ এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করে প্রধানমন্ত্রী।
ঢাকা,বুধবার ০৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভৌগোলিক অবস্থানের কারণে ঝড়-জলোচ্ছ্বাস বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই।আর সেদিকে লক্ষ্য রেখেই, যেকোনো উন্নয়ন পরিকল্পনা নেয়ার সময় পরিবেশ রক্ষার উপর বেশি গুরুত্ব দেয়া হয়।দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (জুন ০৫) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৪’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলের কাছে অনুরোধ থাকবে যেখানেই পারেন আপনারা গাছ লাগান। ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন। আর বনজ গাছ লাগালে সেটা বড় হলে বিক্রি করে টাকা পাবেন। ভালো টাকা পাওয়া যায় এখন। আর ঔষধি গাছ সেটা ওষুধ তৈরি বা বিভিন্ন কাজে লাগে।

তিনি বলেন, সবাই যদি গাছ লাগায়; শুধু আমাদের বাড়িঘর না, কর্মস্থল, অফিস আদালত, স্কুলকলেজ, মসজিদ-মাদরাসা যেখানেই জায়গা আছে সেখানে গাছ লাগান। আপনারা যদি গাছ লাগান এত গরমে গাছের নিচে গেলে ছায়াটা পাবেন, ছায়াটা কিন্তু বেশ ঠান্ডা, আরামদায়ক।

ছাদ বাগানসহ গাছ লাগানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, নিজের হাতে গাছ লাগানোর তৃপ্তিটাই আলাদা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই, প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, সেই সঙ্গে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে; খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশ এবং দেশের মানুষকে সুরক্ষিত করা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা, প্রকৃতিকে রক্ষা করা। সুন্দর জীবন, সুস্বাস্থ্যের অধিকারী হতে হলে সুন্দর পরিবেশ দরকার।

অতিমাত্রায় কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার না করে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন এবং মাটির উর্বরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

পরে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পলাশ এবং কদবেল (wood-apple) গাছের চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন।

শের-ই-বাংলা নগরে ৫ থেকে ১১ জুন পর্যন্ত চলবে পরিবেশ মেলা এবং ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে বৃক্ষমেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।এর আগে প্রধানমন্ত্রী বন্য প্রাণী সংরক্ষণে বঙ্গবন্ধু পুরস্কার ২০২৩ ও ২০২৪; জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৩ এবং বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২২ ও ২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া সামাজিক বনায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করে প্রধানমন্ত্রী।
ঢাকা,বুধবার ০৫ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO