নরসিংদীর মাধবদী কুঁড়েরপাড় রমিজউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুল হাসানের অকাল মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুন বেলা ১১টায় কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ব্রাদার্স ডাইংয়ের পরচালক মোঃ আয়েব আলী, মোঃ ইব্রাহিম, কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মোঃ হুমায়ুন কবির, কুড়ের পাড় রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয় এর উপদেষ্টা আফিজুল্লাহ বুলবুল। কুড়েরপাড় মহিলা মাদ্রাসার সভাপতি এডঃ সামসুল আলম বকুল, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক ও ব্রাদার্স ডাইং এর পরিচালক মোঃ মোতালিব হোসেন, শীলমান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিঃ সহ সভাপতি জাহাঙ্গীর আলম, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মকবুল হোসেন, রমিজ উদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রাধান শিক্ষক আকরাম হোসেন, নরসিংদী পল্লি বিদ্যুৎ সমিতির ১ এর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম অভি, মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ নুরুল ইসলাম, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনিরপ্রমূখ। সভায় সকলে সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসানের হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দাবী করেন।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,সোমবার ০৩ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















