নৌ-বাহিনী সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে…..নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সমুদ্র সম্পদ সংরক্ষন, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে নৌ-বাহিনী। বার্তমান সরকারের দিক নির্দেশনায় ও পৃষ্ঠপোশকতায় বাংলাদেশ নৌ-বাহিনী ও খুলনা শিপইয়ার্ডের পেট্রল ক্র্যাফট ও লার্জ পেট্রল ক্র্যাফট নির্মানে স্বক্ষমতা অর্জন করেছে। নৌবাহিনীকে আরও আধুনিক করা হচ্ছে। শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের- ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ এবং বাংলাদেশ নৌবাহিনীর স্কুল এন্ড কলেজের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি দেশের জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেওয়ায় নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের ধন্যবাদ জানান।
এসময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৪ নবীন নাবিককে পুরষ্কৃত করেন। নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো.সাইফুর রহমান সাইফ সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. আল আবি হুসাম দ্বিতীয় স্থান অধিকার করে
‘কমখুল পদক’ ও মোহাম্মদ শাহরিয়ার তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ এবং মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদেদ্দার পদক’ লাভ করেন।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বানৌজা শের- ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলে বহুদিন যাবৎ মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে অভাব ছিল তা আজ পুরণ হতে যাচ্ছে। বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির মনোরম পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ, সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা ও দক্ষ শিক্ষকের নিবিড় সান্নিধ্যে ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। অত্যাধুনিক এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার
ল্যাব, প্রশস্ত খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, বিএনসিসি কার্যক্রম, নৌ স্কাউট, ক্যান্টিন এবং নিজস্ব পরিবহণ ব্যবস্থা। বাংলাদেশ নৌবাহিনীর এমন কল্যাণকর উদ্যোগে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।
মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সহকারী নৌ প্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সহ পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, নবীন নাবিকদের অভিভাবকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌ-বাহিনী সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে…..নৌবাহিনী প্রধান

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, সমুদ্র সম্পদ সংরক্ষন, সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্র নিরাপত্তায় কার্যকরী ভূমিকা পালন করছে নৌ-বাহিনী। বার্তমান সরকারের দিক নির্দেশনায় ও পৃষ্ঠপোশকতায় বাংলাদেশ নৌ-বাহিনী ও খুলনা শিপইয়ার্ডের পেট্রল ক্র্যাফট ও লার্জ পেট্রল ক্র্যাফট নির্মানে স্বক্ষমতা অর্জন করেছে। নৌবাহিনীকে আরও আধুনিক করা হচ্ছে। শনিবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের- ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ এবং বাংলাদেশ নৌবাহিনীর স্কুল এন্ড কলেজের উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌবাহিনী প্রধান বলেন, জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
তিনি দেশের জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেওয়ায় নৌবাহিনী প্রধান নবীন নাবিকদের ধন্যবাদ জানান।
এসময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৪ নবীন নাবিককে পুরষ্কৃত করেন। নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো.সাইফুর রহমান সাইফ সকল বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. আল আবি হুসাম দ্বিতীয় স্থান অধিকার করে
‘কমখুল পদক’ ও মোহাম্মদ শাহরিয়ার তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ এবং মারিয়া আক্তার ‘প্রীতিলতা ওয়াদেদ্দার পদক’ লাভ করেন।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বানৌজা শের- ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলে বহুদিন যাবৎ মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে অভাব ছিল তা আজ পুরণ হতে যাচ্ছে। বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির মনোরম পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ, সময় উপযোগী শিক্ষা ব্যবস্থা ও দক্ষ শিক্ষকের নিবিড় সান্নিধ্যে ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। অত্যাধুনিক এ শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে কম্পিউটার
ল্যাব, প্রশস্ত খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, বিএনসিসি কার্যক্রম, নৌ স্কাউট, ক্যান্টিন এবং নিজস্ব পরিবহণ ব্যবস্থা। বাংলাদেশ নৌবাহিনীর এমন কল্যাণকর উদ্যোগে স্থানীয় জনগণ অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে সক্ষম হবে।
মনোজ্ঞ এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সহকারী নৌ প্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সহ পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, নবীন নাবিকদের অভিভাবকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,শনিবার ০১ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock