রাজধানীর মধ্যবাড্ডা ডিআইটি রোডে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন যুবক নিহত হয়েছেন। এছাড়া, এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।বৃহস্পতিবার (৩০ মে) সকাল সোয়া ৬টার দিকে ডিআইটি ৪ নম্বর রোড খোকন দারোগার তিনতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং দগ্ধ নারীকে হাসপাতালে পাঠায়।নিহত যুবকের নাম সোলেমান (৩০) আর দগ্ধ নারীর নাম শান্তা বেগম (২৭) বলে জানা গেছে। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে অথবা সুয়ারেজ লাইনের বিষাক্ত গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। নিহত সোলায়মানের বাড়ি ময়মনসিংহর ফুলবাড়িয়া উপজেলার পলাশতলী গ্রামে। তিনি ঘটনাস্থলের বিপরীত পাশে বাড্ডা কাবাব রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। তিনি রেস্তোরাঁয় থাকতেন।ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, সকাল ৬টা ৪৩ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসাটির নিচতলায় বিকট বিস্ফোরণ হয়েছে। সেই বাড়িটির সামনে রাস্তা থেকে উদ্ধার করা হয় সোলেমান নামে ওই যুবকের মরদেহ।
শান্তার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়েছে। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, কোনো কারণে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হতে পারে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















