পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে মৃত একটি চিত্রা হরিন। জোয়ারের পানিতে ভেসে আসে এটি আটকা পরে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ব্লক পয়েন্ট এলাকায় মৃত এ হরিনটিতে দেখতে পায় স্থানীয়রা। তিন ফুট দৈর্ঘ্য’র এ হরিনটির মুখ থেকে রক্ত ক্ষরন হচ্ছিল। অনেকটা ফুলে গেছে। পরে এটিকে মাটি চাঁপা দেয়া হয়। সুন্দরবনে ঘূর্নিঝড় রেমালের আঘাতে হরিনটি মারা যেতে পারে বলে স্থানীয়দের ধারনা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ জানান, ঘূর্নিঝড় রেমালে পানি বৃদ্ধির কারনে হয়তো হরিনটি মারা গেছে। এমন আরো অনেক মৃত হরিন সাগরে ভাসমান অবস্থায় জেলেরা দেখেছেন বলে তিনি শুনতে পেয়েছেন।
এ্যানিমেল লাভার্স কলাপাড়া সংগঠনের সদস্য মো.বায়েজিদ মুন্সি জানান, যাতে দূর্ঘন্ধ না ছড়ায় তাই মৃত হরিনটি এ্যানিমেল লাভার্সের সদস্য এবং স্থানীয় বন- বিভাগের সহায়তায় মাটিচাঁপা দেয়া হয়েছে।
উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী,বুধবার ২৯ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















