প্রযুক্তিভীতি কাটিয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে

প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া বলেছেন, সারা বিশ্বে নতুন প্রযুক্তি উদ্ভাবনের শুরুতে ভয় বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, বাংলাদেশও তার বাইরে নয়। প্রযুক্তিভীতি কাটিয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি নাগরিককে কাজ করে যেতে হবে।

প্রধান তথ্য অফিসার আজ কক্সবাজারে হিলডাউন সার্কিট হাউজের সভাকক্ষে ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস, কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার জেলা তথ্য অফিসের সহযোগিতায় তথ্য অধিদফতর এ কর্মশালার আয়োজন করে। কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ ও জেলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

করোনাকালসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহায়তা প্রদানে সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, বিশ্বে সাংবাদিকগণের কল্যাণে এমন ঘটনা বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার অনেক দৃষ্টান্তের মধ্যে এটি অন্যতম। সারাদেশের সাংবাদিকদের নিয়ে একটি ডাটাবেজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের পেশাভিত্তিক চাহিদা, যোগ্যতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এই ডাটাবেজ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল এটি সমন্বয় করছে।

শাহেনুর মিয়া বলেন, দেশের জনগণ এখন ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। গণমাধ্যমকর্মীরা এই ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের খবর সারাদেশে পৌঁছে দিতে পারছেন। তিনি গণমাধ্যমের বিকাশ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকল্পে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদেরকে অবহিত করেন।

দিনব্যাপী এ কর্মশালায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস, কক্সবাজার জেলা তথ্য অফিসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান তথ্য অফিসার পরে হিলডাউন সার্কিট হাউসে আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে স্টেক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
চট্টগ্রাম,শনিবার ০২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিভীতি কাটিয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে

প্রধান তথ্য অফিসার মোঃ শাহেনুর মিয়া বলেছেন, সারা বিশ্বে নতুন প্রযুক্তি উদ্ভাবনের শুরুতে ভয় বা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, বাংলাদেশও তার বাইরে নয়। প্রযুক্তিভীতি কাটিয়ে তার সর্বোচ্চ সদ্ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি নাগরিককে কাজ করে যেতে হবে।

প্রধান তথ্য অফিসার আজ কক্সবাজারে হিলডাউন সার্কিট হাউজের সভাকক্ষে ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস, কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজার জেলা তথ্য অফিসের সহযোগিতায় তথ্য অধিদফতর এ কর্মশালার আয়োজন করে। কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ ও জেলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

করোনাকালসহ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহায়তা প্রদানে সরকারের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান তথ্য অফিসার বলেন, বিশ্বে সাংবাদিকগণের কল্যাণে এমন ঘটনা বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতার অনেক দৃষ্টান্তের মধ্যে এটি অন্যতম। সারাদেশের সাংবাদিকদের নিয়ে একটি ডাটাবেজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তাদের পেশাভিত্তিক চাহিদা, যোগ্যতা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে এই ডাটাবেজ প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল এটি সমন্বয় করছে।

শাহেনুর মিয়া বলেন, দেশের জনগণ এখন ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। গণমাধ্যমকর্মীরা এই ডিজিটালাইজেশনের সুবিধা নিয়ে প্রত্যন্ত অঞ্চলের খবর সারাদেশে পৌঁছে দিতে পারছেন। তিনি গণমাধ্যমের বিকাশ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকল্পে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদেরকে অবহিত করেন।

দিনব্যাপী এ কর্মশালায় চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস, কক্সবাজার জেলা তথ্য অফিসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রধান তথ্য অফিসার পরে হিলডাউন সার্কিট হাউসে আঞ্চলিক তথ্য অফিস, চট্টগ্রাম আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি ও তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে স্টেক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
চট্টগ্রাম,শনিবার ০২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock