হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ দুপুরে ঢাকার আশকোনায় হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী।

এসময় মন্ত্রী হজযাত্রীদের খাবার পরিবেশনের দায়িত্বে নিয়োজিত প্রতিটি হোটেল ও রেস্টুরেন্ট ঘুরে দেখেন। তিনি খাবার মান ও দাম নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এছাড়া, হোটেলের পরিষ্কার -পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরে হজক্যাম্পের ডরমেটরিতে যান মন্ত্রী। তিনি সেখানে অবস্থানরত হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ডরমিটরির সার্বিক পরিবেশ নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এসময় হজযাত্রীগণ হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর মন্ত্রী হজক্যাম্পের ওয়াশরুমগুলো পরিদর্শন করেন।

শেষে মন্ত্রী হজক্যাম্পে বাংলাদেশ বিমান, সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ইমিগ্রেশন ও চেক-ইন সিস্টেম ঘুরে দেখেন।

এর আগে মন্ত্রী হজক্যাম্প মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং হজযাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। মন্ত্রী তাঁর বক্তব্যে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া, হজব্রত পালনের ক্ষেত্রে স্রষ্টার ওপর অগাধ আস্থাশীল ও সহনশীল হওয়ার পরামর্শ দেন। তিনি হজযাত্রীদেরকে দেশ ও জাতি কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধ জানান।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জরুল হক ও ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ঢাকা,শুক্রবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান

হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ দুপুরে ঢাকার আশকোনায় হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী।

এসময় মন্ত্রী হজযাত্রীদের খাবার পরিবেশনের দায়িত্বে নিয়োজিত প্রতিটি হোটেল ও রেস্টুরেন্ট ঘুরে দেখেন। তিনি খাবার মান ও দাম নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এছাড়া, হোটেলের পরিষ্কার -পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরে হজক্যাম্পের ডরমেটরিতে যান মন্ত্রী। তিনি সেখানে অবস্থানরত হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ডরমিটরির সার্বিক পরিবেশ নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এসময় হজযাত্রীগণ হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর মন্ত্রী হজক্যাম্পের ওয়াশরুমগুলো পরিদর্শন করেন।

শেষে মন্ত্রী হজক্যাম্পে বাংলাদেশ বিমান, সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ইমিগ্রেশন ও চেক-ইন সিস্টেম ঘুরে দেখেন।

এর আগে মন্ত্রী হজক্যাম্প মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং হজযাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। মন্ত্রী তাঁর বক্তব্যে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া, হজব্রত পালনের ক্ষেত্রে স্রষ্টার ওপর অগাধ আস্থাশীল ও সহনশীল হওয়ার পরামর্শ দেন। তিনি হজযাত্রীদেরকে দেশ ও জাতি কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধ জানান।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জরুল হক ও ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ঢাকা,শুক্রবার ২৪ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock