সিসিক মেয়র ও কাউন্সিলরদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশেনের মেয়র ও কাউন্সিলরগণের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী আজ নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ অংশ নেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। তাই এ আসনে জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সিলেট মহানগরের ভোটারদের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সুখে-দুঃখে আপনারা সবসময় পাশে থাকেন। সেইসাথে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড কাউন্সিলরদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দ্বাদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে বলেন, সরকার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে অনেক কাজ করেছে। বিগত ১০ বছর সিসিক মেয়র পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়ন বরাদ্দ বিন্দুমাত্র কম দেয়নি সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণই মুখ্য, অন্য কিছু নয়।

সভায় কাউন্সিলরগণ নির্বাচনে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখী করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও সুপারিশ উপস্থাপন করেন। নির্বাচনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত কাউন্সিলরগণ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মোখলিছুর রহমান কামরান, জগদীশ চন্দ্র দাশ, আজাদুর রহমান আজাদ, মো. তৌফিক বক্স, শান্তনু দত্ত সন্তু, এস এম শওকত আমীন তৌহিদ, জাহাঙ্গীর আলম, মো. ছয়ফুল আহমদ বাকের, আব্দুর রকিব বাবলু, মোস্তাক আহমদ, শেখ তোফায়েল আহমদ সেপুল, নাজমুল হোসেন, রুহেল আহমেদ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা সুলতানা, নার্গিস সুলতানা, মোছা. হাজেরা বেগম, বাবলী আক্তার, ফাতেমা বেগম, নারগিস সুলতানা রুমি, রেবেকা বেগম, শাহানা বেগম শানু, রুহেনা খানম মুক্তা প্রমুখ।
সিলেট,শনিবার ০২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিসিক মেয়র ও কাউন্সিলরদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

সিলেট সিটি কর্পোরেশেনের মেয়র ও কাউন্সিলরগণের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী আজ নগরীর হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ অংশ নেন।

সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। তাই এ আসনে জনগণের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সিলেট মহানগরের ভোটারদের কাছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সুখে-দুঃখে আপনারা সবসময় পাশে থাকেন। সেইসাথে সরকারের মাঠ পর্যায়ের সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড কাউন্সিলরদের মাধ্যমেই বাস্তবায়িত হয়। তাই ভোটারদের নির্বাচনমুখী করতে কাউন্সিলরদের বিকল্প নেই।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দ্বাদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে বলেন, সরকার সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে অনেক কাজ করেছে। বিগত ১০ বছর সিসিক মেয়র পদ আওয়ামী লীগের না হলেও উন্নয়ন বরাদ্দ বিন্দুমাত্র কম দেয়নি সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দেশ ও জনগণই মুখ্য, অন্য কিছু নয়।

সভায় কাউন্সিলরগণ নির্বাচনে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও ভোটারদেরকে নির্বাচনমুখী করার জন্য বিভিন্ন পরিকল্পনা ও সুপারিশ উপস্থাপন করেন। নির্বাচনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত কাউন্সিলরগণ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা হোসেন, ওয়ার্ড কাউন্সিলর মোখলিছুর রহমান কামরান, জগদীশ চন্দ্র দাশ, আজাদুর রহমান আজাদ, মো. তৌফিক বক্স, শান্তনু দত্ত সন্তু, এস এম শওকত আমীন তৌহিদ, জাহাঙ্গীর আলম, মো. ছয়ফুল আহমদ বাকের, আব্দুর রকিব বাবলু, মোস্তাক আহমদ, শেখ তোফায়েল আহমদ সেপুল, নাজমুল হোসেন, রুহেল আহমেদ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা সুলতানা, নার্গিস সুলতানা, মোছা. হাজেরা বেগম, বাবলী আক্তার, ফাতেমা বেগম, নারগিস সুলতানা রুমি, রেবেকা বেগম, শাহানা বেগম শানু, রুহেনা খানম মুক্তা প্রমুখ।
সিলেট,শনিবার ০২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO