জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে

সরকারের কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় জামালপুরে চলতি ইরি বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও ধানের বাজার মধ্যস্বত্বভোগীদের দখলে চলেগেছে। নিয়ন্ত্রন করছে পুরো বাজার। সরকার গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করার কাজে মনোযোগ দিয়েছে আর মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। ফলে কৃষকরা মহাবিপাকে।
যেখানে একমন ধান বেচেও একজন দিন মজুরের বেতন দেওয়া যাচ্ছে না।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলকা। এ উপজেলার চরাঞ্চলে এবার মৌসুমে বাম্পার ফলন হয়েছে। লক্ষীরচর, রায়েরচর ,টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চরগজারিয়া, চর যথার্থপুর, সাহাবাজপুর, দিকপাইত সহ আরো বেশ কয়েকটি এলাকায় এতো ফসল হয়েছে, যা বিগত কোন মৌসুমে হয়নি। বিঘাপ্রতি ৩০ থেকে ৪০ মণ ধান হয়েছে। বাম্পার ফলন হলেও বাজার দর নিয়ে কৃষকরা মহা বিপাকে পড়েছে। লক্ষীরচরের কৃষক কাসেম(৫০) সাত্তার(৪৮) এ প্রতিবেদক কে বলেন প্রতিমন ধান উৎপাদন করতে খরচ হফেছে ৮০০টাকার বেশি।
বাজারে বিক্রি করতে গেলে দাম পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৭৫০টাকা। ধানের দাম কমার কারন অনুসন্ধান কালে জানা গেছে ধানের বাজার নিয়ন্ত্রন করছে মধ্যস্বত্বভোগীরা। এরা সিন্ডিকেট বানিয়ে ধানের বাজার নিয়ন্ত্রন করছে। যারজন্যে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে।
সরকার কৃষি শিল্পকে রক্ষার জন্য কৃষকদের সুযোগ সুবিধা দিচ্ছে আর মধ্যস্বত্বভোগীরা কৃষি শিল্পকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ভয়াবহ সিন্ডিকেট স্থাপন করেছে। এরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রন করছে।
এদের দৌরাত্ম্য গ্রামের হাট বাজারেও ছড়িয়ে পড়েছে। সরেজমিনে এ উপজেলাধীন বিভিন্ন এলাকা ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তারা এ প্রতিবেদক কে বলেন, ধানের বাজারদর কোথাও বেশি আবার কোথাও কম। দাম ভিন্ন ভিন্ন হওয়ার কারন সম্পর্কে আরো বলেন, কোন বাজারে ৬শ আবার কোন বাজারে ৭শ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ধান উৎপাদন করতে প্রতিমণে খরচ হচ্ছে ৮শ থেকে ৯শ টাকার উপরে। মহাদান গ্রামের কৃষক সাত্তার(৬০) বলেন সরকারের ভাবমুর্তি বিনষ্ট ও কৃষি শিল্পকে ধ্বংস করার জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এই অসাধু চক্রের হাত থেকে গ্রামীন অর্থনীতি রক্ষা করতে না পারলে কৃষি শিল্প ধ্বংস হয়ে যাবে।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,শনিবার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে

সরকারের কৃষক স্বনির্ভর প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় জামালপুরে চলতি ইরি বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও ধানের বাজার মধ্যস্বত্বভোগীদের দখলে চলেগেছে। নিয়ন্ত্রন করছে পুরো বাজার। সরকার গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করার কাজে মনোযোগ দিয়েছে আর মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। ফলে কৃষকরা মহাবিপাকে।
যেখানে একমন ধান বেচেও একজন দিন মজুরের বেতন দেওয়া যাচ্ছে না।
জানা যায়, জামালপুর সদর উপজেলা কৃষি সর্মৃদ্ধ এলকা। এ উপজেলার চরাঞ্চলে এবার মৌসুমে বাম্পার ফলন হয়েছে। লক্ষীরচর, রায়েরচর ,টেবিরচর, তুলশীরচর, কাজিয়ারচর, চরগজারিয়া, চর যথার্থপুর, সাহাবাজপুর, দিকপাইত সহ আরো বেশ কয়েকটি এলাকায় এতো ফসল হয়েছে, যা বিগত কোন মৌসুমে হয়নি। বিঘাপ্রতি ৩০ থেকে ৪০ মণ ধান হয়েছে। বাম্পার ফলন হলেও বাজার দর নিয়ে কৃষকরা মহা বিপাকে পড়েছে। লক্ষীরচরের কৃষক কাসেম(৫০) সাত্তার(৪৮) এ প্রতিবেদক কে বলেন প্রতিমন ধান উৎপাদন করতে খরচ হফেছে ৮০০টাকার বেশি।
বাজারে বিক্রি করতে গেলে দাম পাওয়া যাচ্ছে ৭০০ থেকে ৭৫০টাকা। ধানের দাম কমার কারন অনুসন্ধান কালে জানা গেছে ধানের বাজার নিয়ন্ত্রন করছে মধ্যস্বত্বভোগীরা। এরা সিন্ডিকেট বানিয়ে ধানের বাজার নিয়ন্ত্রন করছে। যারজন্যে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে।
সরকার কৃষি শিল্পকে রক্ষার জন্য কৃষকদের সুযোগ সুবিধা দিচ্ছে আর মধ্যস্বত্বভোগীরা কৃষি শিল্পকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে মেলান্দহ,মাদারগঞ্জ,ইসলামপুর,দেওয়ানগঞ্জ,বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ভয়াবহ সিন্ডিকেট স্থাপন করেছে। এরা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রন করছে।
এদের দৌরাত্ম্য গ্রামের হাট বাজারেও ছড়িয়ে পড়েছে। সরেজমিনে এ উপজেলাধীন বিভিন্ন এলাকা ঘুরে কথা হয় বেশ কয়েকজন কৃষকের সাথে তারা এ প্রতিবেদক কে বলেন, ধানের বাজারদর কোথাও বেশি আবার কোথাও কম। দাম ভিন্ন ভিন্ন হওয়ার কারন সম্পর্কে আরো বলেন, কোন বাজারে ৬শ আবার কোন বাজারে ৭শ টাকায় বিক্রি হচ্ছে। অথচ ধান উৎপাদন করতে প্রতিমণে খরচ হচ্ছে ৮শ থেকে ৯শ টাকার উপরে। মহাদান গ্রামের কৃষক সাত্তার(৬০) বলেন সরকারের ভাবমুর্তি বিনষ্ট ও কৃষি শিল্পকে ধ্বংস করার জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এই অসাধু চক্রের হাত থেকে গ্রামীন অর্থনীতি রক্ষা করতে না পারলে কৃষি শিল্প ধ্বংস হয়ে যাবে।
কাজী রফিকুল হাসান, মালগুদাম রোড, মুকন্দবাড়ী, জামালপুর প্রতিনিধি।
জামালপুর,শনিবার ১৮ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock