রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আবু তালেব (৫০) নামে আনসারের এক প্লাটুন কমান্ডারের (পিসি) মৃত্যু হয়েছে। তিনি নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. বেলাল নামে এক দোকান কর্মচারী জানান, বেলা সোয়া ২টার দিকে নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তা দিয়ে তিনি যাওয়ার সময় দেখেন, রাস্তায় পড়ে আছেন ওই ব্যক্তি। আর তাকে ঘিরে আছেন অনেক লোকজন এবং মাথায় পানি ঢালা হচ্ছে। তখন তিনি ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে থাকতে পারেন বলে ধারণা এই পথচারীর।

খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত আবু তালেবের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি মৃতের পরিচয় শনাক্ত করেন এবং জানান, আবু তালেব আনসারের প্লাটুন কমান্ডার। শাহবাগ থানার অধীনস্থ এই আনসার কর্মকর্তা নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। থাকতেন ওই এলাকাতেই। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামে। এক ছেলে ও মেয়ের জনক তিনি। স্ত্রী ও সন্তান গ্রামে থাকেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তার কিছুই জানেন না তিনি।

এদিকে, চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে আনসার সদস্যের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আবু তালেব (৫০) নামে আনসারের এক প্লাটুন কমান্ডারের (পিসি) মৃত্যু হয়েছে। তিনি নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. বেলাল নামে এক দোকান কর্মচারী জানান, বেলা সোয়া ২টার দিকে নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তা দিয়ে তিনি যাওয়ার সময় দেখেন, রাস্তায় পড়ে আছেন ওই ব্যক্তি। আর তাকে ঘিরে আছেন অনেক লোকজন এবং মাথায় পানি ঢালা হচ্ছে। তখন তিনি ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে থাকতে পারেন বলে ধারণা এই পথচারীর।

খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত আবু তালেবের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি মৃতের পরিচয় শনাক্ত করেন এবং জানান, আবু তালেব আনসারের প্লাটুন কমান্ডার। শাহবাগ থানার অধীনস্থ এই আনসার কর্মকর্তা নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন। থাকতেন ওই এলাকাতেই। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামে। এক ছেলে ও মেয়ের জনক তিনি। স্ত্রী ও সন্তান গ্রামে থাকেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তার কিছুই জানেন না তিনি।

এদিকে, চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
ঢাকা,বৃহস্পতিবার ১৬ মে এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock