চিফ হিট অফিসারের পরামর্শে রিকশাচালকদের আধা লিটার পানির বোতল দেওয়া হচ্ছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন চিফ হিট অফিসারের পরামর্শে রিকশাচালকদের আধা লিটার পানির বোতল দেওয়া হচ্ছে।সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হল রুমে ই-ট্রাকার (শহরের জিরো ডোজ শিশু, আন্ডার ইমিউনাইজড এবং মিসড কমিউনিটির শিশুদেরকে খুঁজে বের করে টিকা প্রদান) কার্যক্রমের উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমি রিকশাচালকদের এক লিটারের পানির বোতল দিতে চেয়েছিলাম। কিন্তু চিফ হিট অফিসার বললেন, রিকশাচালকদের হাফ লিটার বোতল দিলে স্যালাইন পরিমাপ করতে সুবিধা হবে।

মেয়র বলেন, ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশাচালকদের বিনামূল্যে ১টি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন ও একটি হাফ লিটার পানির কনটেইনার দেওয়া হবে। তীব্র তাপদাহে রিকশাচালক ভাইদের খুব কষ্ট হয়৷ প্রচণ্ড রোদে তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো পরিবারের জন্য অনেক সমস্যা। রোদের কারণে তারা যদি রিকশা চালাতে না পারেন, তারা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাদের পরিবার কিন্তু চলতে পারবে না। কারণ অনেক রিকশাচালকের দৈনিক ইনকামে তাদের পরিবার চলে।

আতিকুল ইসলাম বলেন, স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে। প্রতিটি ওয়ার্ডে ৩টি বিশেষ ভ্যানগাড়ি (৫০০ লিটার পানির ট্যাংক সম্বলিত) পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে। ভ্যানগুলো বিশুদ্ধ খাবার পানি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরবে। এই ভ্যানগুলো ছোট আকারে করা হয়েছে যেন শহরের অলি-গলিতে প্রবেশ করতে পারে। পথচারী এবং শ্রমজীবী মানুষ যেন পানি পান করতে পারে।

মেয়র বলেন, আমরা আমাদের সম্পর্কে সচেতন নই। এডিস মশার লার্ভা জন্মায় পরিষ্কার পানিতে। এডিস মশার প্রজনন রোধে আমাদের প্রয়োজন জনসচেতনতার প্রচারণা। জনসচেতনতা তৈরিতে অনুরোধ জানাই বিশ্বব্যাংক, ইউনিসেফ ও ডব্লিউএইচও আসুন এগিয়ে যেতে একসঙ্গে কাজ করি।
ঢাকা,সোমবার ২৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চিফ হিট অফিসারের পরামর্শে রিকশাচালকদের আধা লিটার পানির বোতল দেওয়া হচ্ছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন চিফ হিট অফিসারের পরামর্শে রিকশাচালকদের আধা লিটার পানির বোতল দেওয়া হচ্ছে।সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর গুলশান-২ নগর ভবনের হল রুমে ই-ট্রাকার (শহরের জিরো ডোজ শিশু, আন্ডার ইমিউনাইজড এবং মিসড কমিউনিটির শিশুদেরকে খুঁজে বের করে টিকা প্রদান) কার্যক্রমের উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমি রিকশাচালকদের এক লিটারের পানির বোতল দিতে চেয়েছিলাম। কিন্তু চিফ হিট অফিসার বললেন, রিকশাচালকদের হাফ লিটার বোতল দিলে স্যালাইন পরিমাপ করতে সুবিধা হবে।

মেয়র বলেন, ডিএনসিসি এলাকার ৩৫ হাজার রিকশাচালকদের বিনামূল্যে ১টি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন ও একটি হাফ লিটার পানির কনটেইনার দেওয়া হবে। তীব্র তাপদাহে রিকশাচালক ভাইদের খুব কষ্ট হয়৷ প্রচণ্ড রোদে তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো পরিবারের জন্য অনেক সমস্যা। রোদের কারণে তারা যদি রিকশা চালাতে না পারেন, তারা যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাদের পরিবার কিন্তু চলতে পারবে না। কারণ অনেক রিকশাচালকের দৈনিক ইনকামে তাদের পরিবার চলে।

আতিকুল ইসলাম বলেন, স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে। প্রতিটি ওয়ার্ডে ৩টি বিশেষ ভ্যানগাড়ি (৫০০ লিটার পানির ট্যাংক সম্বলিত) পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে। ভ্যানগুলো বিশুদ্ধ খাবার পানি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরবে। এই ভ্যানগুলো ছোট আকারে করা হয়েছে যেন শহরের অলি-গলিতে প্রবেশ করতে পারে। পথচারী এবং শ্রমজীবী মানুষ যেন পানি পান করতে পারে।

মেয়র বলেন, আমরা আমাদের সম্পর্কে সচেতন নই। এডিস মশার লার্ভা জন্মায় পরিষ্কার পানিতে। এডিস মশার প্রজনন রোধে আমাদের প্রয়োজন জনসচেতনতার প্রচারণা। জনসচেতনতা তৈরিতে অনুরোধ জানাই বিশ্বব্যাংক, ইউনিসেফ ও ডব্লিউএইচও আসুন এগিয়ে যেতে একসঙ্গে কাজ করি।
ঢাকা,সোমবার ২৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock