চাঁদপুরের মাঝিরচরে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে আগুন আহত ৮

চাঁদপুরের মাঝিরচরে মেঘনা নদীতে চার শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়েছে যাত্রীরা। এ সময় হুড়োহুড়ি ৮ যাত্রী আহত হয়েছেন।শনিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মাঝেরচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে প্রায় চার শতাধিক যাত্রী ছিল। নৌ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্ণফুলি লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চ দিয়ে ইতোমধ্যে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
চাঁদপুর,শনিবার ২০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের মাঝিরচরে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে আগুন আহত ৮

চাঁদপুরের মাঝিরচরে মেঘনা নদীতে চার শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দিয়েছে যাত্রীরা। এ সময় হুড়োহুড়ি ৮ যাত্রী আহত হয়েছেন।শনিবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মাঝেরচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে প্রায় চার শতাধিক যাত্রী ছিল। নৌ পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কর্ণফুলি লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চ দিয়ে ইতোমধ্যে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।
চাঁদপুর,শনিবার ২০ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO