রাজধানীর আফতাবনগরে সেলুনের শাটার ভেঙে ভেতরে এক যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর আফতাবনগরে লিজেন্ড হেয়ার স্টুডিও নামে একটি সেলুনের শাটার ভেঙে ভেতরে তারেক মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ পেয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৮এপ্রিল) বেলা ১১টার দিকে আফতাবনগর সি ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার স্টুডিও নামে সেলুনের ভেতর ঝুলন্ত অবস্থায় তারেকের লাশ পাওয়া যায়।পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন জানান, সকালে খবর পেয়ে আফতাবনগরে অবস্থিত ওই সেলুনের শাটার ভেঙে তারেকের মরদেহ উদ্ধার করা হয়। তার দেহ সেলুনের ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল, গলায় রশি পেঁচানো ছিল।

জানা গেছে, নিহত তারেক ওই সেলুনে কাজ করতেন। রাতে সেলুনেই অবস্থান করতেন। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন। তারেকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নয়নপুর গ্রামে। বাবার নাম সুজন মিয়া। কী কারণে তারেক আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর আফতাবনগরে সেলুনের শাটার ভেঙে ভেতরে এক যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর আফতাবনগরে লিজেন্ড হেয়ার স্টুডিও নামে একটি সেলুনের শাটার ভেঙে ভেতরে তারেক মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ পেয়েছে পুলিশ।বৃহস্পতিবার (১৮এপ্রিল) বেলা ১১টার দিকে আফতাবনগর সি ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার স্টুডিও নামে সেলুনের ভেতর ঝুলন্ত অবস্থায় তারেকের লাশ পাওয়া যায়।পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন জানান, সকালে খবর পেয়ে আফতাবনগরে অবস্থিত ওই সেলুনের শাটার ভেঙে তারেকের মরদেহ উদ্ধার করা হয়। তার দেহ সেলুনের ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল, গলায় রশি পেঁচানো ছিল।

জানা গেছে, নিহত তারেক ওই সেলুনে কাজ করতেন। রাতে সেলুনেই অবস্থান করতেন। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন। তারেকের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নয়নপুর গ্রামে। বাবার নাম সুজন মিয়া। কী কারণে তারেক আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO