দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ফের নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। সব সমমনা দল ও জোটের নেতাকর্মীরা এ কর্মসূচি সফল করবেন। আমাদের আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ঢাকা,বৃহস্পতিবার ৩০ নভেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















