গোপালগঞ্জ কাশিয়ানি হতে অপহৃত কিশোরীকে রাজধানীর কলাবাগান এলাকায় উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

বহুল আলোচিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানি এলাকা হতে অপহৃত কিশোরীকে রাজধানীর কলাবাগান এলাকায় উদ্ধারসহ অপহরণপূর্বক ধর্ষন মামলার প্রধান আসামি নয়ন শেখ (২০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন কাঠালবাগান এলাকায় অদ্য ০৮/০৪/২০২৪ তারিখ ১৪৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকা হতে অপহৃত কিশোরীকে উদ্ধার করতঃ অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি ১। নয়ন শেখ (২০), পিতা-মৃত মিজানুর রহমান শেখ, সাং-ধিরাইল, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, অপহৃত ভিকটিম কিশোরী গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার একটি স্থানীয় স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। গত ০১/০১/২০২৪ তারিখ ০৯১০ ঘটিকায় ভিকটিম তার বাড়ি হতে স্কুলের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে কাশিয়ানী পলিটেকনিক স্কুল এন্ড কলেজের সামনে পৌছালে গ্রেফতারকৃত নয়ন তার অপরাপর সহযোগী মাহাবুব ও আরিফুলসহ অজ্ঞাত ২/৩ জনের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে এবং জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ভিকটিম নিজ বাড়িতে না ফেরায় তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে ভিকটিমের সহপাঠীদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করে। তার সহপাঠীরা জানায় ভিকটিম ঐদিন স্কুলে যায়নি। এপ্রেক্ষিতে ভিকটিমের পরিবার ভিকটিমকে খোজাখুজির জন্য বের হলে প্রত্যক্ষদর্শী একজন পথচারীর নিকট হতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা নিশ্চিত হয় যে, ভিকটিমকে গেফতারকৃত নয়ন অপহরণ করেছে। পরদিন ভিকটিম সুযোগ বুঝে গ্রেফতারকৃত নয়নের মোবাইল ফোন দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং জানায় যে তাকে অপহরণপূর্বক ধর্ষণ করা হয়েছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কাশিয়ানী থানায় গ্রেফতারকৃত নয়ন এবং তার অপরাপর সহযোগী ও পলাতক আসামি মাহাবুব, আরিফুলসহ অজ্ঞাত ২/৩ জন এর বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে।

এপ্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করার জন্য র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করলে রাজধানীর কলবাগান এলাকায় অবস্থান সনাক্ত করে অদ্য ০৮/০৪/২০২৪ তারিখ ১৪৩০ ঘটিকায় ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী নয়নকে গ্রেফতার করতে সক্ষম হয়। পলাতক অপর আসামিদের গ্রেফতারে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,মঙ্গলবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ কাশিয়ানি হতে অপহৃত কিশোরীকে রাজধানীর কলাবাগান এলাকায় উদ্ধারসহ অপহরণকারী গ্রেফতার

বহুল আলোচিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানি এলাকা হতে অপহৃত কিশোরীকে রাজধানীর কলাবাগান এলাকায় উদ্ধারসহ অপহরণপূর্বক ধর্ষন মামলার প্রধান আসামি নয়ন শেখ (২০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

ঢাকা মহানগরীর কলাবাগান থানাধীন কাঠালবাগান এলাকায় অদ্য ০৮/০৪/২০২৪ তারিখ ১৪৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে বহুল আলোচিত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী এলাকা হতে অপহৃত কিশোরীকে উদ্ধার করতঃ অপহরণপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি ১। নয়ন শেখ (২০), পিতা-মৃত মিজানুর রহমান শেখ, সাং-ধিরাইল, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, অপহৃত ভিকটিম কিশোরী গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার একটি স্থানীয় স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। গত ০১/০১/২০২৪ তারিখ ০৯১০ ঘটিকায় ভিকটিম তার বাড়ি হতে স্কুলের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে কাশিয়ানী পলিটেকনিক স্কুল এন্ড কলেজের সামনে পৌছালে গ্রেফতারকৃত নয়ন তার অপরাপর সহযোগী মাহাবুব ও আরিফুলসহ অজ্ঞাত ২/৩ জনের সহায়তায় ভিকটিমকে পথরোধ করে এবং জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ভিকটিম নিজ বাড়িতে না ফেরায় তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে ভিকটিমের সহপাঠীদের সাথে মোবাইলফোনে যোগাযোগ করে। তার সহপাঠীরা জানায় ভিকটিম ঐদিন স্কুলে যায়নি। এপ্রেক্ষিতে ভিকটিমের পরিবার ভিকটিমকে খোজাখুজির জন্য বের হলে প্রত্যক্ষদর্শী একজন পথচারীর নিকট হতে অপহরণের বিষয়টি জানতে পেরে তারা নিশ্চিত হয় যে, ভিকটিমকে গেফতারকৃত নয়ন অপহরণ করেছে। পরদিন ভিকটিম সুযোগ বুঝে গ্রেফতারকৃত নয়নের মোবাইল ফোন দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং জানায় যে তাকে অপহরণপূর্বক ধর্ষণ করা হয়েছে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে কাশিয়ানী থানায় গ্রেফতারকৃত নয়ন এবং তার অপরাপর সহযোগী ও পলাতক আসামি মাহাবুব, আরিফুলসহ অজ্ঞাত ২/৩ জন এর বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করে।

এপ্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করার জন্য র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করলে রাজধানীর কলবাগান এলাকায় অবস্থান সনাক্ত করে অদ্য ০৮/০৪/২০২৪ তারিখ ১৪৩০ ঘটিকায় ভিকটিমকে উদ্ধারপূর্বক অপহরণকারী নয়নকে গ্রেফতার করতে সক্ষম হয়। পলাতক অপর আসামিদের গ্রেফতারে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,মঙ্গলবার ০৯ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO