সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে ঈদ উদযাপিত হবে বুধবার (১০ এপ্রিল)।
খবর গালফ নিউজের।
গালফ নিউজ জানায়, সৌদি আরব ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজানের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ২৯ রমজান সোমবার সন্ধ্যায় মুসলিমদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। তবে এদিন চাঁদ দেখা যায়নি।
হারামাইন এক্স হ্যান্ডলে এক টুইটে জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। ঈদুল ফিতর ১০ এপ্রিল, বুধবার উদযাপিত হবে।
আন্তর্জাতিক ডেস্ক,সোমবার ৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















