ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দেশব্যাপী রেলওয়ের টিকিট কালোবাজারি প্রতিরোধসহ র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং।

ঈদ-উল-ফিতর উপলক্ষে রেলে ঘরমুখী সম্মানিত যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের সহযোগীতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে র‌্যাব ফোর্সেস অভিযান পরিচালনা করে আসছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে দালাল চক্র ও টিকিট কালোবাজারি প্রতিরোধে র‌্যাব-৩ কর্তৃক অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপনসহ নিয়মিত পেট্রোল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এ বিষয়ে অদ্য ০৮ এপ্রিল ২০২৪ তারিখ কমলাপুর রেলওয়ে স্টেশনে র‌্যাব ফোর্সেস এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, (সি), বিপিএম (বার), পিএসসি ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিংকালীন তিনি বলেন, বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারির বিরুদ্ধে র‌্যাব ফোর্সেস কাজ করে আসছে। ঈদকে ঘিরে হাজার হাজার টিকিট কালোবাজারির সাথে জড়িত দুস্কৃতিকারদের বাংলাদেশ রেলওয়ের সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে এবারের ঈদ যাত্রায় যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে-নিরাপদে বাড়ি ফিরে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে র‌্যাব কর্তৃক বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, র‌্যাবের সকল ব্যাটালিয়ন দেশের বড় বড় রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে। টিকিট কালোবাজারির বিরুদ্ধে র‌্যাবের সব ব্যাটালিয়ন তৎপর রয়েছে। অ্যাপসে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে টিকিট কালোবাজরি কমেছে। তবে এক শ্রেণির অসাধু চক্র এর সুযোগও নিয়েছে। যাদেরকে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। র‌্যাবের এই কার্যক্রমের ফলে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকায় তারাও যাত্রীদের দেয়া ধন্যবাদের অংশীদার।

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিয়োজিত রয়েছে। এ বিষয়ে সহযোগিতা করলে যাত্রীদের লাভ, দেশের লাভ এবং সকলের লাভ। তিনি যাত্রীদের ঝুঁকি না নিয়ে নিরাপদ যাত্রার জন্য অনুরোধ করেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সকল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।”

ঈদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব-৩ সহ র‌্যাবের সকল ব্যাটালিয়ন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। একইসাথে সাইবার নজরদারীসহ গোয়েন্দা কার্যক্রম অব্যহত রয়েছে। নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বিত তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতা সংক্রান্ত তথ্য র‌্যাবের কাছে নেই। ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে র‌্যাব সকল ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
ঢাকা,সোমবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং

ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দেশব্যাপী রেলওয়ের টিকিট কালোবাজারি প্রতিরোধসহ র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং।

ঈদ-উল-ফিতর উপলক্ষে রেলে ঘরমুখী সম্মানিত যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের সহযোগীতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে র‌্যাব ফোর্সেস অভিযান পরিচালনা করে আসছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে দালাল চক্র ও টিকিট কালোবাজারি প্রতিরোধে র‌্যাব-৩ কর্তৃক অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপনসহ নিয়মিত পেট্রোল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এ বিষয়ে অদ্য ০৮ এপ্রিল ২০২৪ তারিখ কমলাপুর রেলওয়ে স্টেশনে র‌্যাব ফোর্সেস এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, (সি), বিপিএম (বার), পিএসসি ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিংকালীন তিনি বলেন, বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারির বিরুদ্ধে র‌্যাব ফোর্সেস কাজ করে আসছে। ঈদকে ঘিরে হাজার হাজার টিকিট কালোবাজারির সাথে জড়িত দুস্কৃতিকারদের বাংলাদেশ রেলওয়ের সহযোগীতায় গ্রেফতার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে এবারের ঈদ যাত্রায় যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে-নিরাপদে বাড়ি ফিরে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে র‌্যাব কর্তৃক বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, র‌্যাবের সকল ব্যাটালিয়ন দেশের বড় বড় রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে। টিকিট কালোবাজারির বিরুদ্ধে র‌্যাবের সব ব্যাটালিয়ন তৎপর রয়েছে। অ্যাপসে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে টিকিট কালোবাজরি কমেছে। তবে এক শ্রেণির অসাধু চক্র এর সুযোগও নিয়েছে। যাদেরকে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। র‌্যাবের এই কার্যক্রমের ফলে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকায় তারাও যাত্রীদের দেয়া ধন্যবাদের অংশীদার।

যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীর পাশাপাশি র‌্যাব সদস্যরাও নিয়োজিত রয়েছে। এ বিষয়ে সহযোগিতা করলে যাত্রীদের লাভ, দেশের লাভ এবং সকলের লাভ। তিনি যাত্রীদের ঝুঁকি না নিয়ে নিরাপদ যাত্রার জন্য অনুরোধ করেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সকল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।”

ঈদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র‌্যাব-৩ সহ র‌্যাবের সকল ব্যাটালিয়ন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। একইসাথে সাইবার নজরদারীসহ গোয়েন্দা কার্যক্রম অব্যহত রয়েছে। নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বিত তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতা সংক্রান্ত তথ্য র‌্যাবের কাছে নেই। ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে র‌্যাব সকল ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
ঢাকা,সোমবার ০৮ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO