রাজধানীর শেরেবাংলা নগরের মোল্লাপাড়া এলাকার একটি থেকে বাড়ি বাবা ও তার ছেলের মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার বাসার দরজা ভেঙে বাবা ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন মশিউর (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)।রোববার (৭ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, মশিউর ঋণগ্রস্ত ছিলেন, শেয়ার ব্যবসা করতেন। যে কোনো কারণে তার ছেলে সাহদাবকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন।

এছাড়া সিনথিয়া নামে তার আরেক সন্তানকেও হত্যার চেষ্টা করেছেন মশিউর। সিনথিয়া সপ্তম শ্রেণিতে পড়ে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মৃত সাহদাব এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার সময় মশিউরের স্ত্রী বাইরে টিউশনিতে ছিলেন। তিনি বাসায় ফিরে এসেই দেখতে পান দরজা বন্ধ। তখন খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি হাসপাতালে নেয় সিনথিয়াকে।শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলী জানান, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা,রোববার ০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর শেরেবাংলা নগরের মোল্লাপাড়া এলাকার একটি থেকে বাড়ি বাবা ও তার ছেলের মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার বাসার দরজা ভেঙে বাবা ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন মশিউর (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)।রোববার (৭ এপ্রিল) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনাস্থল থেকে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, মশিউর ঋণগ্রস্ত ছিলেন, শেয়ার ব্যবসা করতেন। যে কোনো কারণে তার ছেলে সাহদাবকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন।

এছাড়া সিনথিয়া নামে তার আরেক সন্তানকেও হত্যার চেষ্টা করেছেন মশিউর। সিনথিয়া সপ্তম শ্রেণিতে পড়ে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মৃত সাহদাব এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার সময় মশিউরের স্ত্রী বাইরে টিউশনিতে ছিলেন। তিনি বাসায় ফিরে এসেই দেখতে পান দরজা বন্ধ। তখন খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি হাসপাতালে নেয় সিনথিয়াকে।শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলী জানান, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলে মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা,রোববার ০৭ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock