হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বহুল আলোচিত হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি কায়সার রহমান (৪০)’কে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল।

গত ০৭ মার্চ ২০২৪ তারিখ হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় একটি মাজারের ওরসে নাগরদোলায় চড়া নিয়ে দ্বন্ধে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের নৃশংস হামলায় ভিকটিম হাজী রফিক (৫৬) মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র‌্যাব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ এপ্রিল ২০২৪ তারিখ ১১৩০ ঘটিকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি ১। কায়সার রহমান (৪০), পিতা-মৃত আব্দুর রহমান, বামকান্দি, হবিগঞ্জ সদর, হবিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গত ০৬ মার্চ ২০২৪ তারিখ রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন বামকান্দি এলাকার একটি মাজারে ওরস অনুষ্ঠানে নাগরদোলায় চড়া নিয়ে ভিকটিম রফিক এর ভাতিজা নাদিম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতারকৃত কায়সার রহমান এর ভাগ্নে মোশারফ এর ঝগড়া হয়। বিষয়টি দুই পক্ষের পরিবার পর্যন্ত গড়ালে পরদিন ০৭ মার্চ ২০২৪ তারিখ ভিকটিম রফিক গ্রেফতারকৃত আসামি এবং উক্ত হত্যাকান্ডের অপর আসামিদের সাথে বামকান্দি বাজারে মীমাংসার জন্য বসলে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি এবং মামলার অপর আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম রফিকের উপর নৃশংস হামলা চালায়। মুমুর্ষূ অবস্থায় ভিকটিম রফিককে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ১০ মার্চ ২০২৪ তারিখ ১১২৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। এই নৃশংস ঘটনায় ভিকটিম এর ছেলে বাদী হয়ে ২৩ মার্চ ২০২৪ তারিখ হবিগঞ্জ সদর থানায় গ্রেফতারকৃত কায়সারসহ মোট ১১ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করে।

উক্ত ঘটনার পর হতেই গ্রেফতারকৃত আসামি নিজ এলাকা ছেড়ে রাজধানীতে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় অদ্য ০৫ এপ্রিল ১১৩০ ঘটিকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর একটি চৌকষ আভিযানিক দলের হাতে হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি কায়সার রহমান গ্রেফতার হয়। উক্ত হত্যা মামলার পলাতক অপর আসামিদের গ্রেফতারে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,শুক্রবার ০৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বহুল আলোচিত হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি কায়সার রহমান (৪০)’কে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল।

গত ০৭ মার্চ ২০২৪ তারিখ হবিগঞ্জ সদরের বামকান্দি এলাকায় একটি মাজারের ওরসে নাগরদোলায় চড়া নিয়ে দ্বন্ধে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের নৃশংস হামলায় ভিকটিম হাজী রফিক (৫৬) মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র‌্যাব উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ এপ্রিল ২০২৪ তারিখ ১১৩০ ঘটিকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি ১। কায়সার রহমান (৪০), পিতা-মৃত আব্দুর রহমান, বামকান্দি, হবিগঞ্জ সদর, হবিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, গত ০৬ মার্চ ২০২৪ তারিখ রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন বামকান্দি এলাকার একটি মাজারে ওরস অনুষ্ঠানে নাগরদোলায় চড়া নিয়ে ভিকটিম রফিক এর ভাতিজা নাদিম এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতারকৃত কায়সার রহমান এর ভাগ্নে মোশারফ এর ঝগড়া হয়। বিষয়টি দুই পক্ষের পরিবার পর্যন্ত গড়ালে পরদিন ০৭ মার্চ ২০২৪ তারিখ ভিকটিম রফিক গ্রেফতারকৃত আসামি এবং উক্ত হত্যাকান্ডের অপর আসামিদের সাথে বামকান্দি বাজারে মীমাংসার জন্য বসলে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি এবং মামলার অপর আসামিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিম রফিকের উপর নৃশংস হামলা চালায়। মুমুর্ষূ অবস্থায় ভিকটিম রফিককে স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ১০ মার্চ ২০২৪ তারিখ ১১২৫ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। এই নৃশংস ঘটনায় ভিকটিম এর ছেলে বাদী হয়ে ২৩ মার্চ ২০২৪ তারিখ হবিগঞ্জ সদর থানায় গ্রেফতারকৃত কায়সারসহ মোট ১১ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করে।

উক্ত ঘটনার পর হতেই গ্রেফতারকৃত আসামি নিজ এলাকা ছেড়ে রাজধানীতে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা অবস্থায় অদ্য ০৫ এপ্রিল ১১৩০ ঘটিকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর একটি চৌকষ আভিযানিক দলের হাতে হাজী রফিক হত্যা মামলার প্রধান আসামি কায়সার রহমান গ্রেফতার হয়। উক্ত হত্যা মামলার পলাতক অপর আসামিদের গ্রেফতারে র‌্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা,শুক্রবার ০৫ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO