নাগরিক ভূমি অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের আহবান জানান ভূমিমন্ত্রী

নাগরিক ভূমি অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

আজ বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ভূমি সেবার সহজীকরণ ও হয়রানিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান এবং সুপারেক্স লেদার লিমিটেডের পরিচালক আব্দুল করিম ভূঁইয়া। খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ডিআরইউর সভাপতি শুকুর আলী, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ খুলনা জেলা সাংবাদিক ফোরামের সদস্য এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (Fourth Estate) উল্লেখ করে এসময় ভূমিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ভূমি বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা এবং অ্যাডভোকেসি দ্বারা গণমাধ্যমের মাধ্যমে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আহবান জানান।

ভূমিমন্ত্রী এসময় আরও বলেন, উন্নয়ন যোগাযোগ ও সংবাদ যেমন নাগরিক সচেতনতা বৃদ্ধি করে, সেই সাথে বৈদেশিক বিনিয়োগে ইতিবাচক ভূমিকা পালন করে সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে।

মন্ত্রী এসময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গঠনমূলক সমালোচনা করে বিভিন্ন অনিয়ম তুলে ধরে সমাজে ইতিবাচক ভূমিকা পালন করার ব্যাপারে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকার ব্যাপারে আলোকপাত করেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা। মন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ। ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বুধবার ০৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক ভূমি অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের আহবান জানান ভূমিমন্ত্রী

নাগরিক ভূমি অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

আজ বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘ভূমি সেবার সহজীকরণ ও হয়রানিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এ কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান এবং সুপারেক্স লেদার লিমিটেডের পরিচালক আব্দুল করিম ভূঁইয়া। খুলনা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ডিআরইউর সভাপতি শুকুর আলী, ডিআরইউর সাবেক সভাপতি মুরসালিন নোমানীসহ খুলনা জেলা সাংবাদিক ফোরামের সদস্য এবং গণমাধ্যমের সদস্যবৃন্দ প্রমুখ।

সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ (Fourth Estate) উল্লেখ করে এসময় ভূমিমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ভূমি বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা এবং অ্যাডভোকেসি দ্বারা গণমাধ্যমের মাধ্যমে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়ার আহবান জানান।

ভূমিমন্ত্রী এসময় আরও বলেন, উন্নয়ন যোগাযোগ ও সংবাদ যেমন নাগরিক সচেতনতা বৃদ্ধি করে, সেই সাথে বৈদেশিক বিনিয়োগে ইতিবাচক ভূমিকা পালন করে সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখে।

মন্ত্রী এসময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে গঠনমূলক সমালোচনা করে বিভিন্ন অনিয়ম তুলে ধরে সমাজে ইতিবাচক ভূমিকা পালন করার ব্যাপারে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকার ব্যাপারে আলোকপাত করেন।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা। মন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্বাধীন গণমাধ্যম গুরুত্বপূর্ণ। ভূমিমন্ত্রী বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।
মাসুদ হাসান মোল্লা রিদম বিশেষ সংবাদদাতাঃ
ঢাকা,বুধবার ০৩ এপ্রিল এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO