মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করে গোটা জাতি।প্রতি বছরের মতো দিনটির প্রথম প্রহরে রাষ্টপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। সকালের দিকে মানুষের উপস্থিত কম থাকলেও দুপুরের আগে বাড়তে থাকে মানুষের চাপ। যাদের তাজা রক্তের বিনিময়ে স্বাধীনতার স্বাদ পেয়েছে বাঙালি জাতি, তাদের শ্রদ্ধা জানাতে ঢল নামতে শুরু করেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা বাঙালি জাতির ওপর হায়েনার মতো হামলা চালিয়ে গ্রেপ্তার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেপ্তারের আগেই তিনি তার বার্তায় স্বাধীনতা ঘোষণা করেন। আর আজকের এই দিনে স্বাধীনতার ঘোষণাপত্র বেতার কেন্দ্র থেকে পাঠ করা হয়। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা লাভ করে জাতি। এরপর থেকেই আজকের এই দিনটি উদযাপন করা হয় স্বাধীনতা দিবস হিসেবে। এই দিনে বাংলা মায়ের দামাল ছেলেদের শ্রদ্ধা জানাতে দুপুরের আগ মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে উপচে পড়া ভিড় দেখা গেছে।
ঢাকা,মঙ্গলবার ২৬ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















