শ্রীকৃষ্ণচৈতন্য সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্য ও সহিষ্ণুতার শিক্ষা দিয়ে গেছেন- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শ্রীকৃষ্ণচৈতন্য সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্য ও সহিষ্ণুতার শিক্ষা দিয়ে গেছেন। তিনি আচারসর্বস্ব ধর্মানুষ্ঠান ও ক্রিয়াকলাপকে উৎখাত করে সংকীর্তন অঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের মহামিলন ঘটিয়েছিলেন।

আজ বিকালে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণচৈতন্যের ৫৩৮তম আর্বিভাব তিথিতে গৌর পূর্ণিমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা করেন।

ধর্মমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণচৈতন্যে হিংসা-বিদ্বেষ, জাতি ও বর্ণভেদ ভুলে গিয়ে অহিংসার বাণী শুনিয়েছেন। তিনি সাম্প্রদায়িকতার শৃঙ্খল ছিন্ন করে, সকলের হৃদয় জয় করে প্রচার করেছিলেন বৈষ্ণবধর্ম। বৈদিক শাস্ত্রে নির্দেশিত শ্রীচৈতন্যদেবের প্রদর্শিত সেই বৈষ্ণব দর্শন আজও প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী। তার নামানুসারে বাংলা সাহিত্যে চৈতন্যযুগ নামে এক নবযুগের সূচনা হয়।

মোঃ ফরিদুল হক খান বলেন, শ্রীচৈতন্যদেবের আন্দোলন মূলত ধর্মান্দোলন। তার প্রেম প্রধানত ভগবৎপ্রেম, কৃষ্ণপ্রেম। তার অস্ত্র ছিলো শ্রীনাম সংকীর্তন। তার যৌবনকালের অলৌকিক পাণ্ডিত্য তথাকথিত শিক্ষিত পন্ডিতদের গর্ব খর্ব করে বিনম্র হতে শিখিয়েছিল। তার জন্মের পর থেকেই নানা দেশে নানা স্থানে বিগ্রহ প্রতিষ্ঠা ও মন্দির নির্মাণ শুরু হয়। তিনি বলেন, শ্রীচৈতন্যদেব মানুষকে হানাহানি, হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন।

ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সচিব অশোক মাধব রায়, লাটভিয়া থেকে আগত ভক্ত প্রিয় দাস, ইসকন বাংলাদেশের সহ-সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। এ অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ঢাকা,সোমবার ২৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীকৃষ্ণচৈতন্য সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্য ও সহিষ্ণুতার শিক্ষা দিয়ে গেছেন- ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শ্রীকৃষ্ণচৈতন্য সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সাম্য ও সহিষ্ণুতার শিক্ষা দিয়ে গেছেন। তিনি আচারসর্বস্ব ধর্মানুষ্ঠান ও ক্রিয়াকলাপকে উৎখাত করে সংকীর্তন অঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের মহামিলন ঘটিয়েছিলেন।

আজ বিকালে ঢাকার স্বামীবাগে ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণচৈতন্যের ৫৩৮তম আর্বিভাব তিথিতে গৌর পূর্ণিমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা করেন।

ধর্মমন্ত্রী বলেন, শ্রীকৃষ্ণচৈতন্যে হিংসা-বিদ্বেষ, জাতি ও বর্ণভেদ ভুলে গিয়ে অহিংসার বাণী শুনিয়েছেন। তিনি সাম্প্রদায়িকতার শৃঙ্খল ছিন্ন করে, সকলের হৃদয় জয় করে প্রচার করেছিলেন বৈষ্ণবধর্ম। বৈদিক শাস্ত্রে নির্দেশিত শ্রীচৈতন্যদেবের প্রদর্শিত সেই বৈষ্ণব দর্শন আজও প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী। তার নামানুসারে বাংলা সাহিত্যে চৈতন্যযুগ নামে এক নবযুগের সূচনা হয়।

মোঃ ফরিদুল হক খান বলেন, শ্রীচৈতন্যদেবের আন্দোলন মূলত ধর্মান্দোলন। তার প্রেম প্রধানত ভগবৎপ্রেম, কৃষ্ণপ্রেম। তার অস্ত্র ছিলো শ্রীনাম সংকীর্তন। তার যৌবনকালের অলৌকিক পাণ্ডিত্য তথাকথিত শিক্ষিত পন্ডিতদের গর্ব খর্ব করে বিনম্র হতে শিখিয়েছিল। তার জন্মের পর থেকেই নানা দেশে নানা স্থানে বিগ্রহ প্রতিষ্ঠা ও মন্দির নির্মাণ শুরু হয়। তিনি বলেন, শ্রীচৈতন্যদেব মানুষকে হানাহানি, হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন।

ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সচিব অশোক মাধব রায়, লাটভিয়া থেকে আগত ভক্ত প্রিয় দাস, ইসকন বাংলাদেশের সহ-সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। এ অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ঢাকা,সোমবার ২৫ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock