প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন -ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন।

আজ বিকালে ঢাকায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ধর্মমন্ত্রী একথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরপরই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের খেদমতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর সুফল জাতি এখন ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইসলামের ঐতিহ্য ও ইসলামি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এটিএন নিউজের উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীগণ সঙ্গতকারণেই ইসলামি জ্ঞান অর্জন করতে পারেন। কিন্তু সাধারণ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগটি কম। এসকল শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ইসলামি জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে এটিএন নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোকেও এরূপ উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানান।

অন্যান্যের মধ্যে এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন বক্তব্য প্রদান করেন।

পরে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঢাকা,বৃহস্পতিবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন -ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন।

আজ বিকালে ঢাকায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ধর্মমন্ত্রী একথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরপরই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের খেদমতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর সুফল জাতি এখন ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ইসলামের ঐতিহ্য ও ইসলামি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এটিএন নিউজের উদ্যোগকে ব্যতিক্রমী হিসেবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীগণ সঙ্গতকারণেই ইসলামি জ্ঞান অর্জন করতে পারেন। কিন্তু সাধারণ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সুযোগটি কম। এসকল শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ইসলামি জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে এটিএন নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি অত্যন্ত প্রশংসনীয়। তিনি অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলোকেও এরূপ উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানান।

অন্যান্যের মধ্যে এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন বক্তব্য প্রদান করেন।

পরে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঢাকা,বৃহস্পতিবার ২১ মার্চ এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO